আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হিজাব কেড়ে নেয়ায় লস এঞ্জেলেস পুলিশের বিরুদ্ধে মামলা মুসলিম নারীর

হিজাব কেড়ে নেয়ায় লস এঞ্জেলেস পুলিশের বিরুদ্ধে মামলা মুসলিম নারীর

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট

নাগরিক ও ধর্মীয় অধিকার লঙ্ঘনের অভিযোগে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) এর কর্মকর্তাদের বিরুদ্ধে ফেডারেল আইনে মামলা দায়ের করেছেন এক মুসলিম নারী। 


ওই নারীর অভিযোগ, গত বছর পুলিশ কমিশনের এক সভায় তাকে জোর করে বের করে দেয়া হয় এবং তার হিজাব কেড়ে নেয়া হয়। 

নুশাইবা মুবারাক নামে ২৬ বছর বয়স্ক এই নারী বলেন, গত বছর এলএপিডি’র গুলি চালানো সংক্রান্ত এক নিউজ কনফারেন্সে মন্তব্য করার জন্য সে দাঁড়িয়ে ছিল। তখন তিন জন পুলিশ কর্মকর্তা কোনো রকম সতর্কবার্তা ছাড়াই আক্রমণাত্মকভাবে তাকে জোর করে টেনে নিয়ে যায় এবং দেয়ালের সঙ্গে ঠেসে ধরে। 

“তারা আমার হাতে হাতকড়া পড়ায়, অন্য আরেকটি রুমে নিয়ে যায় যেখানে তারা আমার হিজাব ছিনিয়ে নেয় এবং অপমান করে,” বলেন মুবারাক। 

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনের লস এঞ্জেলেস চ্যাপ্টারের অ্যাটর্নির দ্বারা উপস্থাপিত হয়ে মুবারাক অভিযোগ করেন, পুলিশ কর্মকর্তারা অন্য পুরুষ কর্মকর্তাদের সামনে হিজাব কেড়ে নেয়ার মাধ্যমে তার ধর্মীয় অধিকার লঙ্ঘন করেছেন।

এ প্রসঙ্গে এলএপিডি’র মুখপাত্র জশ রুবেন্সটেইন বলেন, আইনি প্রক্রিয়ার অধীনস্ত বিষয় নিয়ে তাদের পক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়। 

নুশাইবা মুবারাকের অ্যাটর্নি লেনা মাসরি এ প্রসঙ্গে বলেন, আইন প্রয়োগকারী সংস্থার আচরণের একটি বড় পরিসরের প্রবণতা এখানে দেখা যাচ্ছে। 

লেনা মাসরি আরও বলেন, ছোটখাট অপরাধের কারণেও পুলিশের দ্বারা নারীদের হিজাম কেড়ে নেয়ার প্রবণতা পুরো যুক্তরাষ্ট্র জুড়েই দেখা যাচ্ছে।








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত