আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

একের পর এক দুর্যোগে নাজেহাল ক্যালিফোর্নিয়া

একের পর এক দুর্যোগে নাজেহাল ক্যালিফোর্নিয়া

ছবিঃ এলএ বাংলা টাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। আয়তনে তৃতীয় বৃহত্তম এই রাজ্যটির পরিবেশেও রয়েছে বৈচিত্র‍্যতা। রাজ্যটিতে সেন্ট্রাল ভ্যালি ও সিয়েরা নেভাদার মতো বেশকিছু উপত্যকার পাশাপাশি রয়েছে বৃহৎ বনাঞ্চল। ব্যয়বহুল রাজ্য হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়াতে বসবাসের জন্য বেশিরভাগ মার্কিনি আগ্রহ দেখালেও সাম্প্রতিক সময়ে বেশ বিক্ষুব্ধ ক্যালিফোর্নিয়ার প্রকৃতি। 


দাবদাহ, দাবানল আর কয়েকদিন পরপর বড় মাত্রার ভূমিকম্পের জন্য আগে থেকেই সুপরিচিত ক্যালিফোর্নিয়া৷ কিন্তু সাম্প্রতিক সময়ে এসব কিছুর মাত্রাই যেন ছাড়িয়ে গেছে। সর্বকালের সবচেয়ে ভয়াবহ গরম, সর্বকালের সবচেয়ে বিপজ্জনক দাবানল আর ভূমিকম্পের সাথে যুক্ত হয়েছে মহামারি করোনাভাইরাস। সব মিলিয়ে এখন ক্যালিফোর্নিয়া বসবাসের জন্য কতোটা নিরাপদ- সেটিই নতুন করে ভাবছেন বাসিন্দারা। 

ইতোমধ্যে দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার অনেক বাসিন্দাই সরে গেছেন অন্যত্র। এমনকি অনেক বাসিন্দা একেবারে দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন কানাডাতে। এছাড়া আর উপায়ই কি! গত দুই মাস ধরে ক্রমাগত জ্বলছে ক্যালিফোর্নিয়ার লাখ লাখ একর জমি। অসময়ে ক্যালিফোর্নিয়ায় হয়েছে শুষ্ক বজ্রপাত। সেসব বজ্রপাত থেকে শুরু হওয়া দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে বনের পর বন। 

ক্যালিফোর্নিয়ার ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, গত দুই মাস যাবত কম করে হলেও অর্ধশতাধিক দাবানলের সূত্রপাত হয়েছে। এখনো প্রায় ১২টির বেশি দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়ায়। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে লস এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের 'ববক্যাট ফায়ার' খ্যাত দাবানলটি। এছাড়াও ছোটবড় বেশ কয়েকটি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ একর জমি, শতাধিক বাড়িঘর ও কাঠামো, মারা গেছেন কমপক্ষে ২৬ জন। জরুরি অবস্থা জারি রয়েছে বেশ কয়েকটি কাউন্টিতে।

দাবানলের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে আছে রাজ্যটির বিভিন্ন অঞ্চলের বাতাস। এয়ার কোয়ালিটি ইনডেক্স জানাচ্ছে, ক্যালিফোর্নিয়ার বাতাসে মিশছে মারাত্মক ক্ষতিকর পদার্থ। এই দূষিত বাতাসে ছড়াতে পারে বায়ুবাহিত রোগ।

তবে, সবকিছু ছাপিয়ে গেছে ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক সময়ের তীব্র গরম। কিছুদিন আগেই সর্বকালের তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডেথ ভ্যালিতে। এমনিই গরমে নাভিঃশ্বাস উঠছে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের। তার উপর দাবানলের কারণে সৃষ্ট উষ্ণ ঝড়ো বাতাসে নাজেহাল ক্যালিফোর্নিয়াবাসী।

আবার, সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়াকে মারাত্মক ঝাঁকি দিয়ে গেছে ভূমিকম্প । চার দশমিক আট মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ক্যালিফোর্নিয়াসহ আশেপাশের বেশ কিছু অঞ্চল। করোনাভাইরাসের কারণে যেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে, সেখানে ভূমিকম্পের কারণে নিরাপদে সরে যেতে বেশ বেগ পেতে হয়েছে বাসিন্দাদের। 

এসব কিছু ছাড়িয়ে রাজ্যটিতে এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাসের থাবা। করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত রয়েছে রাজ্যটির অর্থনীতি। দেখা গেছে বাজেট ঘাটতি। এরমধ্যে রাজ্যটির কর্মহীন মানুষের সংখ্যা বেড়েই চলছে। 

ফলে সবকিছু মিলিয়ে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে ক্যালিফোর্নিয়া আর শঙ্কায় রয়েছে রাজ্যটির মানুষ।


এলএবাংলাটাইমস/ওএম



শেয়ার করুন

পাঠকের মতামত