আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীঃ লস এঞ্জেলেসে আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীঃ লস এঞ্জেলেসে আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ক্যালিফোর্ণিয়া শাখা'র উদ্যোগে গত ৩১শে মে রবিবার সন্ধ্যা ৭টায় লস এঞ্জেলেসের 'লিটিল বাংলাদেশ' এলাকার শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বিপুল সংখ্যক প্রবাসী মুক্তিযোদ্ধা, কম্যূনিটির বিশিষ্ট নাগরিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন। আলোচনায় অংশ নিয়ে বক্তারা জিয়াউর রহমানের স্মৃতি চারণ করেন।
ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিত বলেছেন, বর্তমান সরকার দেশকে এক ভয়াবহ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি এখন অতীতের যে কোন সময়ের চেয়ে খারাপ। লুটপাটের মাধ্যমে সরকার দেশের প্রধান পুঁজি বাজার ধবংস করে দিয়েছে। বিশুদ্ধ পানি সহ গ্যাস-বিদ্যুতের চরম সংকট সারা দেশে। দ্রব্যমূল্যে এখন জনসাধারনের নাগালের বাইরে। চরম জনদূর্ভোগে অতিষ্ঠ জনগন প্রতিনিয়ত ব্যর্থ সরকারের হাত থেকে মুক্তি চাচ্ছে। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশে সন্ত্রাস, খুন, হত্যা, রাহাজানী, লুটপাট, বিরোধী দলের উপর নির্যাতন নীপিড়ন সহ জনদূর্ভোগ বৃদ্ধি পায়। শহীদ জিয়া'র আদর্শকে ধারণ করে আন্দোলনের মাধ্যমে জনগণকে নিয়েই বিএনপি আবারো দেশ পরিচালনা করবে।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, এই অবৈধ সরকারের আমলে দেশে খুন, গুম, হত্যা প্রকাশ্যে রূপ নিয়েছে। দেশের মানুষ নিরাপদে নেই। এই জালিম সরকারকে উৎক্ষাত করার জন্য দেশে বিদেশে যার যার অবস্থান থেকে আন্দোলন গড়ে তুলতে হবে। এসময় জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেওয়ার দাবী জানানো হয়।
অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন তেলওয়াত করে ছোট্টমনি ওয়াহিদা রহমান।
মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন আলহাজ মো: মাহমুদ হোসেন।  অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ন সম্পাদক এম ওয়াহিদ রহমান।
শহীদ জিয়া'র ৩৪তম শাহাদাৎ বার্ষিকীর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যলিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিত, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, মুর্শেদুল ইসলাম, ডিউক হাসান খান, মাহবুবুর রহমান শাহীন, সামসুজ্জোহা বাবলু, আহসান হাফিজ রুমি, সালাম দাড়িয়া, মাহতাব আহমেদ, এম.ওয়াহিদ রহমান, বদরুল আলম চৌধুরী শিপলু, জুনেল আহমেদ, ফারুক হাওলাদার, লায়েক আহমেদ, সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, মারুফ খান, বদরুল আলম মাসুদ, মিকায়েল খান রাসেল, লোকমান হোসেন, জাভেদ বখত, শাহাদাত শাহীন, শাহীন হক, সাঈদ আবেদ নিপু, সেলিমা ইয়াসমিন, রওশন আরা, মোয়াজ্জেম রাসেল, আব্দুল হাকিম, খন্দকার তসলিম, আমজাদ হোসেন, মন্টু চৌধুরী, মুনিম আহমেদ, ওমর ফারুক, আ.হাকিম, বাবুল, পারভেজ, হাসানুজ্জামান মিজান, ইলিয়াস শিকদার, ফেরদৌস সুজন, স্মৃতি, রোমানা, মিশর নুন, মাহমুদ, আলী হায়দার মিল্টন, তারিক বাবু, আওয়াল অপু, হালিম, এনাম, জহির, আ.হামিদ খোকন, পলাশ, নাঈম,ফাহিম, ইমন ও হীরা-সহ বিএনপি'র বহু নেতা-কর্মী-সমর্থকরা।

শেয়ার করুন

পাঠকের মতামত