আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এঞ্জেলেস এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এঞ্জেলেস এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: এলএবাংলাটাইমস

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়া। 

 ২৭শে সেপ্টেম্বর ২০২০ রবিবার কেক কেটে আলোচনাসভা ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে। যুক্তরাষ্ট্র সাংগঠনিক সম্পাদক গোলাম মাউলা বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এঞ্জেলেসের সিনিয়র সহসভাপতি জিল্লুর রহমান নিরু, এলএবাংলাটাইমসের সিও আবদুস সামাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এঞ্জেলেস এর সাংস্কৃতিক সম্পাদক শহিদ আহম্মেদ মিঠু, বঙ্গবন্ধু পরিষদ লস এঞ্জেলেস এর সহসভাপতি শহিদ আলম, বাংলাদেশ থেকে অনলাইনে কন্ঠশিল্পী দিনা মাসুদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এঞ্জেলেস এর সাধারন সম্পাদক দেওয়ান জমির।

আলোচনা সভার সমাপনী বক্তব্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এঞ্জেলেস এর সভাপতি সৈয়দ এম হোসেন বাবু  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, 'বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ জন্মদিন। ২৮ সেপ্টেম্বর ১৯৪৭ সালে টুঙ্গিপাড়া গ্রামে তাঁর জন্ম হয়। শেখ হাসিনা বাঙালি জাতির কান্ডারী হিসেবে বিবেচিত হয়েছেন বারবার তার মেধা, সাহস ও সততার কারণে, বর্তমান বাংলাদেশের অস্তিত্বের প্রতীক তিনি। আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালনকালে আমরা ঐক্যবদ্ধ'। 


স্বাগত বক্তব্যে সিনিয়র সহসভাপতি জিল্লুর রহমান নিরু বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই প্রচেষ্টা প্রশংসার দাবীদার। বর্তমানে বাংলাদেশের উন্নয়নের মূল চাবিকাঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ ও সততা'।


এলএবাংলাটাইমস এর সিও আবদুস সামাদ বক্তব্যে বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বিশ্বের দরবারে অন্যান্য বাঙালিদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। দেশকে ডিজিটালাইজেশন করার জন্য তাঁর উদ্যোগ অনুসরণযোগ্য'।

আলোচনা সভায় অন্যান্য উপস্থিত বক্তারা আরো বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশকে একটি প্রগতিশীল উন্নত দেশ হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু ১৫ আগস্ট ঘাতকদের বুলেট তাঁর স্বপ্নকে বাস্তবায়িত হতে দেয়নি। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা তাঁর পিতার সোনার বাংলা প্রতিষ্ঠা করতে বিরামহীন কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। একসময় তাঁর দেখানো পথে চলেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে পদার্পণ করবে'। 

বক্তব্য শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এঞ্জেলেসের সাংস্কৃতিক সম্পাদক শহিদ আহম্মেদ, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি শহিদ আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এন্জেলেসের সহ সভাপতি কাবেরী রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এন্জেলেসের সহ সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান এপোল।

শেয়ার করুন

পাঠকের মতামত