আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রপ্রবাসী নাসরিন প্রেমের টানে বাংলাদেশি দরিদ্র যুবককেই বিয়ে করছেন

যুক্তরাষ্ট্রপ্রবাসী নাসরিন প্রেমের টানে বাংলাদেশি দরিদ্র যুবককেই বিয়ে করছেন

নাসরিন ও সাদ্দাম

দরিদ্র যুবক সাদ্দাম হোসেনকে বিয়ে করার জন্য সুদূর আমেরিকা থেকে আসেন তিনি। কিন্তু বিমানবন্দরে নামার পর নাসরিনের পরিবার বিরোধিতা করায় বিপাকে পড়েন পুলিশ কর্মকর্তারা। অবশেষে পুলিশই প্রেমিকের হাতে তুলে দেয় প্রেমিকাকে।

জানা যায়, মোবাইল ফোনে ভুল নম্বরে যোগাযোগের মাধ্যমে সিলেটের সম্ভ্রান্ত পরিবারের তরুণী হালিমা নাসরিন ও সিরাজগঞ্জের দরিদ্র পরিবারের যুবক সাদ্দাম হোসেনের পরিচয় হয়। ফোনে কথা বলতে বলতে একপর্যায়ে তাঁদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সিলেটে থাকাকালে পরিচয় হলেও তিন বছর আগে নার্সিং বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে আমেরিকায় যান নাসরিন। তবু থামেনি দুজনের প্রেমের সম্পর্ক। দুজনের সম্পর্ক নাসরিনের পরিবার জেনে গেলে বাদ সাধে তারা। কিন্তু সাদ্দামকে পেতে নাসরিন ব্যাকুল হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি সাদ্দামকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। দীর্ঘ তিন বছর পর আমেরিকা থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে গতকাল সকালে শাহজালাল বিমানবন্দরে নামেন নাসরিন। তাঁকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন প্রেমিক সাদ্দাম হোসেন। তা ছাড়া নাসরিনের পরিবারও টের পেয়ে সিলেট থেকে বিমানবন্দরে ছুটে আসে।

নাসরিনের ভাই হেলাল তাকে অনুরোধ করতে থাকেন তাদের সঙ্গে সিলেটে যেতে। কিন্তু অনড় বোন বলেন, আমি সাবালিকা। আমার সিদ্ধান্ত, আমি যাকে ভালোবাসি, তাকে বিয়ে করবো। মেয়ের সিদ্ধান্ত ও পরিবারের অনুরোধে বিব্রতবোধ করতে থাকেন দায়িত্বরত এএসপি আসমা আরা জাহান। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপর ওই তরুণীর সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রেমিকের সঙ্গে যেতে দেওয়ার পরামর্শ দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরামর্শ পেয়ে কর্তব্যরত অফিসার প্রেমিক যুবকের সঙ্গে ওই তরুণীকে যেতে দেন।

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন কালের কণ্ঠকে জানান, নাসরিনকে নিতে তার পরিবার পীড়াপীড়ি করলে নাসরিন যেতে রাজি হননি। সাফ জানিয়ে দেন তিনি সাদ্দাম হোসেনের সঙ্গেই যাবেন। এ অবস্থায় তাঁর পরিবার পুলিশের সহায়তা চায়। পরে নাসরিনকে এপিবিএনের কার্যালয়ে নিয়ে যান আলমগীর হোসেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে নাসরিনকে সাদ্দামের কাছে দেওয়া হয়।

সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, প্রায় তিন বছর ধরে আমরা একে অন্যকে ভালোবাসি। আমরা দুজন আজ (গতকাল) বিয়ে করব। আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে বিয়ের আয়োজন চলছে। নাসরিন বলেন, আমি ভালোবাসার টানে দেশে এসেছি। সাদ্দামের সঙ্গে যেতে দেওয়ার জন্য আমি আর্মড পুলিশকে ধন্যবাদ।

প্রেমিকা হালিমা নাসরিন বলেন, আমি আমেরিকার গ্রিনকার্ডধারী নাগরিক। আমি আমার ভালোবাসার টানে দেশে এসেছি। সাদ্দামের সঙ্গে যেতে দেওয়ার জন্য আমি আর্মড পুলিশকে ধন্যবাদ জানাই।


শেয়ার করুন

পাঠকের মতামত