আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নরদার্ন ক্যালিফোর্নিয়ায় হিটওয়েভ, দাবানল সতর্কতা জারি

নরদার্ন ক্যালিফোর্নিয়ায় হিটওয়েভ, দাবানল সতর্কতা জারি

ছবি: এলএবাংলাটাইমস

নরদার্ন ক্যালিফোর্নিয়ার কিছু অঞ্চলে চলতি সপ্তাহে আবার শুষ্ক ঝড়ো বাতাস ও তীব্র গরম হাওয়া ধেয়ে আসছে। ফলে লস এঞ্জেলেসসহ বেশকিছু নরদার্ন কাউন্টিতে হিটওয়েভ সতর্কতা ও দাবানল সতর্কতা জারি করা হয়েছে। 

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানায়, সোমবার থেকে লস এঞ্জেলেস ও আশেপাশের কাউন্টিতে গরম শুষ্ক হাওয়া বইবে। চলতি সপ্তাহে সর্বোচ্চ গরম পড়তে পারে আগামী বুধবার ও বৃহস্পতিবার। 

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস আরো জানায়, কিছু উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা ৯০ ডিগ্রী ফারেনহাইটে পৌঁছাতে পারে। আর অন্যান্য উপত্যকাপূর্ণ অঞ্চলে তাপমাত্রা ১০০ ডিগ্রী ফারেনহাইট ছুঁতে পারে। 

ইতোমধ্যে ওয়েস্ট স্যান ফার্নান্ডো ভ্যালি ও লস এঞ্জেলেস ব্যাসিনে তাপমাত্রা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সেইসাথে গরম আবহাওয়ার কারণে দাবানলের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। 

এর আগে গত সেপ্টেম্বরে সর্বকালের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ক্যালিফোর্নিয়ায়। সেই সময় উষ্ণ ঝড়ো বাতাসে অন্যতম বড় দুই দাবানল ববক্যাট ফায়ার ও এল দরেদো ফায়ারের সূত্রপাত হয়েছিলো। 

কর্তৃপক্ষ বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বের হতে নিষেধ করার পাশাপাশি প্রচুর পানি পান করতে ও বয়ষ্কদের দেখে রাখতে পরামর্শ দিয়েছে। 


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত