আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু

লস এঞ্জেলেসে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের উইকব্রুকে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ কর্তৃপক্ষ।


কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের ইনফরমেশন অফিসার শন ডুবুস্কি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।


তবে ঠিক কি কারণে পুলিশ ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলিবর্ষণ করেছে, এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ থেকে বিরত থেকেছে কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট। তবে অনেকক্ষন পিছন থেকে ধাওয়া করার পর ওই ব্যক্তিকে পুলিশ গুলি করে বলে জানায় কর্তৃপক্ষ। নিহতের কাছে কোনো অস্ত্র ছিলো কি না, এ ব্যাপারেও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি বাড়ির পিছনে পুলিশ ওই ব্যক্তিকে গুলিবর্ষণ করলে সেখানেই লুটিয়ে পড়ে সে। এরপর এম্বুলেন্স এসে ওই লোকটি স্ট্রেচারে তুলে বাঁচাতে চেষ্টা করলে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।


এই ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। ওই অঞ্চলে এখনো উত্তেজনা বিরাজ করছে।


সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেসে কৃষ্ণাঙ্গ বাসিন্দার উপর পুলিশের সহিংসতা অনেক বেড়ে গেছে। গত বছর উইলব্রুকে ২৪ বছর বয়সী নিরস্ত্র এক তরুণ পুলিশের গুলিতে মারা যায়। দুই মাস আগে পুলিশ ডিজন কিযে নামের এক যুবককে পিছনে ও সামনে ১৬টি গুলি করে। ফলে লস এঞ্জেলেসে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত আছে।

 

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত