আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রস্তাবনা ২২: ক্যালিফোর্নিয়ায় উবার ও লিফটের ভবিষ্যৎ কী হবে?

প্রস্তাবনা ২২: ক্যালিফোর্নিয়ায় উবার ও লিফটের ভবিষ্যৎ কী হবে?

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন আর মাত্র কয়েকদিন পর। প্রতিবারের মতো এবারও নির্বাচনী ব্যালটে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ নাগরিক ইস্যুতে জনগণের মত নেওয়া হবে। যেসব বিষয়ে সিদ্ধান্ত নিলে জনগণের উপর প্রভাব পড়ে, সেসব বিষয়ে সাধারণত প্রস্তাবনা ভোট এর আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রে। প্রতি চার বছর পরপর সাধারণ নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্য কিংবা কাউন্টির গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণ তাদের মত প্রকাশ করে ব্যালটে।


ক্যালিফোর্নিয়ায় এপ ভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস উবার ও লিফটের ভবিষ্যৎ কী হবে, সেটি এখন ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের হাতে। ৩ নভেম্বর সাধারণ নির্বাচনে প্রস্তাবনা ২২ এর আওতায় উবার ও লিফট বিষয়ে 'হ্যাঁ' কিংবা 'না' ভোট দিবেন বাসিন্দারা।


ক্যালিফোর্নিয়ার নতুন আইন অনুযায়ী, এপ ভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিসের চালকদের কোম্পানির চুক্তিবদ্ধ কর্মচারী হিসেবে নিবন্ধন করতে হবে। কিন্তু উবার ও লিফট চাইছে চালকদের স্বাধীন পেশাজীবি হিসেবে রাখতে। এ নিয়ে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ ও উবার-লিফটের দ্বন্দের কারণে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় হওয়ায় অবশেষে সাধারণ নির্বাচনে প্রস্তাবনা ২২ এর মাধ্যমে এই বিষয়টি নিয়ে ভোট এর আয়োজন করা হয়েছে।


এই বিষয়টিকে প্রস্তাবনা ২২ এর আওতায় আনতে উবার ও লিফট ১৮০ মিলিয়ন ডলার ব্যয় করেছে বলে জানা গেছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রস্তাবনা ভোট এর ক্ষেত্রে এটিই সর্বোচ্চ খরচ।


এদিকে, প্রস্তাবনা ভোটে উবার ও লিফট এর বিরুদ্ধে ভোট দিতে প্রচারণা চালাচ্ছে ক্যালিফোর্নিয়া লেবার ফেডারেশন। লেবার ফেডারেশনের দাবি, উবার ও লিফট অধিক মুনাফার লোভে চালকদের কোম্পানির চুক্তিবদ্ধ কর্মচারী হিসেবে গ্রহণ করছে না। চালকরা চুক্তিবদ্ধ কর্মচারী না হওয়ায় 'পেইড সিক লিভ' এবং ওয়েজ বোর্ড অনুসারে অর্থ পাচ্ছে না। এতে উবার ও লিফটের লাভ বাড়ছে।


লেবার ফেডারেশন দাবি করছে, চালকদের চুক্তিবদ্ধ কর্মচারী হিসেবে কোম্পানিতে নথিভূক্ত করে সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার ও ইন্সুরেন্সের আওতায় আনতে হবে।


ক্যালিফোর্নিয়ার নতুন আইনকে স্বাগত জানিয়ে লেবার ফেডারেশন জানায়, সাধারণ বাসিন্দাদের উচিত ক্যালিফোর্নিয়ার আইনের প্রতি ভরসা রেখে প্রস্তাবনা ২২ এর মাধ্যমে উবার ও লিফটের অবৈধ মুনাফা অর্জন বন্ধ করা।


এদিকে, প্রস্তাবনা ২২ ভোটে যদি উবার ও লিফট পরাজিত হয়, তবে ক্যালিফোর্নিয়ায় উবার ও লিফটের সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে উবার কর্তৃপক্ষ জানিয়েছিলো, রাতারাতি এতো চালকদের কোম্পানিতে নিয়োগ দেওয়া সম্ভব নয়। ফলে ক্যালিফোর্নিয়া উবার ও লিফটের ভবিষ্যৎ টিকবে কি না, সেটি নির্ধারণ করার গুরু দায়িত্ব এখন ক্যালিফোর্নিয়াবাসীর হাতে।

 

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত