আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রস্তাবনা ১৭, ১৮: ভোটাধিকার বিষয়ে ক্যালিফোর্নিয়াবাসীর জনমত

প্রস্তাবনা ১৭, ১৮: ভোটাধিকার বিষয়ে ক্যালিফোর্নিয়াবাসীর জনমত

ছবি: এলএবাংলাটাইমস

কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন। নির্বাচনের ব্যালটে প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি বেশকিছু প্রস্তাবনা ভোটে মত প্রকাশ করেন বাসিন্দারা। ক্যালিফোর্নিয়াতেও বেশকিছু প্রস্তাবনা নির্বাচনের দিন ফয়সালা হবে। এবারের নির্বাচনে ১২টি প্রস্তাবনা রাখা হয়েছে ক্যালিফোর্নিয়ায়বাসীদের জন্য।

এবারের নির্বাচনী ব্যালটে ক্যালিফোর্নিয়াবাসীর ভোটাধিকার নিয়ে প্রস্তাবনা রাখা হয়েছে দুইটি। এই প্রস্তাবনাগুলো হচ্ছে ১৭ এবং ১৮।

সাধারণত ক্যালিফোর্নিয়ার ভোটাধিকার আইন অনুযায়ী, যেসব বাসিন্দা কোনো অপরাধ করে শাস্তির আওতায় আছেন কিংবা প্যারোলে মুক্তি পেয়ে কারাগারের বাইরে আছেন, তারা কোনো নির্বাচনে ভোট দিতে পারেন না। যতোদিন পর্যন্ত মামলা সম্পূর্ণ নিষ্পত্তি না হয়, ততোদিন পর্যন্ত ভোটাধিকার থাকে না।

কিন্তু এই আইনের পরিবর্তন করার কথা ভাবছে ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ। নতুন আইনে প্যারোলে মুক্তিপ্রাপ্ত আসামি কিংবা সাজাপ্রাপ্ত অপরাধীরাও যেকোনো নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এছাড়াও ভোটাধিকার নিয়ে আরেকটি বিষয় হচ্ছে প্রস্তাবনা ১৮। প্রস্তাবনা ১৮ তে বলা হয়েছে, যাদের বয়স বর্তমানে ১৭ রয়েছে এবং পরবর্তী স্পেশাল নির্বাচন কিংবা সাধারণ নির্বাচনে যদি তাদের বয়স ১৮ হয়, তবে তারাও সেই নির্বাচনে ভোট দিতে পারবেন।

এদিকে, দুইটি প্রস্তাবনা নিয়েই ক্যালিফোর্নিয়াবাসী কর্তৃপক্ষের সাথে সহমত পোষণ করবেন, এমনটাই ধারণা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়াবাসী সাধারণ নির্বাচনের তারিখে প্রস্তাবনা ভোট ১৭ এবং ১৮ বিষয়ে 'হ্যাঁ' কিংবা 'না' ভোট দিয়ে বিষয়গুলোর নিষ্পত্তি করবে।


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত