আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রস্তাবনা ১৪: নিজস্ব স্টেম সেল রিসার্চ সেন্টার হবে ক্যালিফোর্নিয়ায়

প্রস্তাবনা ১৪: নিজস্ব স্টেম সেল রিসার্চ সেন্টার হবে ক্যালিফোর্নিয়ায়

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের আসন্ন সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি বেশকিছু প্রস্তাবনা ভোটেও অংশ নিবেন ভোটাররা। বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ ইস্যু এবং যেসব বিষয়ে সিদ্ধান্ত নিলে জনগণের উপর প্রভাব পড়বে, সেসব বিষয়ে সাধারণত এই প্রস্তাবনা ভোটের আয়োজন করা হয়।

ক্যালিফোর্নিয়ায় এবারে নির্বাচনী ব্যালটে প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি ১২ টি প্রস্তাবনা ভোটে অংশ নিতে হবে ক্যালিফোর্নিয়াবাসীর। এরমধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক প্রস্তাবনা রয়েছে একটি। এই প্রস্তাবনার নাম দেওয়া হয়েছে প্রস্তাবনা ১৪।

প্রস্তাবনা ১৪ অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় নিজস্ব স্টেম সেল গবেষণাগার গড়ে তুলতে চাইছে কর্তৃপক্ষ। এজন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার। স্বাস্থ্যখাতে ব্যয় করা হবে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার।

ত্রিশ বছরের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বন্ড বিক্রি করে ৫ দশমিক ৫ ডলার ধার করবে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। পরবর্তীতে সেসব প্রতিষ্ঠানকে ত্রিশ বছরের মধ্যে জনগণের ট্যাক্স থেকে ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার পরিশোধ করা হবে।

এই টাকায় মূলত স্টেম সেল এজেন্সি এবং রিজেনারেটিভ এজেন্সি ও গবেষণার কাজে ব্যবহার করা হবে। ১ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় করা হবে স্ট্রোক ও ব্রেইন বিষয়ে গবেষণার কাজে। বাকি টাকায় বিভিন্ন স্বাস্থ্যসেবা মূলক প্রতিষ্ঠান তৈরি করা হবে।

ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার স্টেম সেল রিসার্চ সেন্টার নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন ক্যালিফোর্নিয়াবাসী। বেশিরভাগ ক্যালিফোর্নিয়াবাসী স্বাস্থ্যসেবাকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছে। তারা চাইছেন ক্যালিফোর্নিয়ায় স্বতন্ত্র গবেষণাগার হোক।

অপরদিকে কেউ কেউ বলছেন, রাজ্যে স্বতন্ত্র স্টেম সেল রিসার্চ সেন্টার প্রয়োজন নেই। ট্যাক্স এর টাকা থেকে আলাদা স্টেম সেল রিসার্চ সেন্টার তৈরির প্রয়োজন নেই।

তবে প্রস্তাবনা ১৪ অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় স্টেম সেল রিসার্চ সেন্টার হবে কী না, সেটি ৩ নভেম্বর ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা নির্ধারণ করবেন।


এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত