আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

মাহে রমজানকে স্বাগত জানিয়ে লস এঞ্জেলেসে মুনার সেমিনার অনুষ্ঠিত।

মাহে রমজানকে স্বাগত জানিয়ে লস এঞ্জেলেসে মুনার সেমিনার অনুষ্ঠিত।

গত রবিবার ৭ ই জুন বিকেলে মুসলিম উম্মাহ্ অব নর্থ আমেরিকা(মুনা)র সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যপ্টারের উদ্দ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক সেমিনারের আয়োজন করে। চ্যাপ্টার প্রেসিডেন্ট প্রফেসর আলী আকবরের সভাপতিত্বে ও সেক্রেটারি আশরাফ হোসাইন আকবরের সঞ্চালনায় লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত উক্ত সেমিনারে দুটি বিষয়ের উপরে প্রবন্ধ উপস্থাপন করা হয়।
প্রথম প্রবন্ধের বিষয় ছিলো "সীয়াম সাধনার মাস মাহে রমাদান"। এই বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর আলী আকবর। আলোচনা রাখেন মুনা ওয়েষ্টার্ন জোনের ভাইস প্রেসিডেন্ট মো: ময়েজ উদ্দীন, ড: শরীফুল ইসলাম এবং আশরাফ হোসাইন আকবর প্রমুখ।
দ্বিতীয় প্রবন্ধের বিষয় ছিলো "যাকাতের গুরুত্ব ও পদ্ধতি"। এই বিষয়ের উপরে প্রবন্ধ পাঠ করেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভারসিটির প্রফেসর বিশিষ্ট কলামিস্ট ড: আব্দুল আউয়াল। প্রবন্ধের উপরে আলোচনা রাখেন সাংবাদিক আহমেদ ফয়াসাল।
বক্তারা বলেন যে, রোজা মানুষকে আত্মসংযমের শক্তি সৃষ্টি করে। আত্মসংযমী হতে শেখায়। রোজা নফসের সকল অনৈতিক কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে জীবনকে সঠিক পথে পরিচালিত করার নিয়মানুবর্তিতা শেখায়।
অন্যদিকে মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে যাকাতের গুরুত্ব অপরিসীম। যাকাত মানুষের ধনি দারিদ্রের ভারসাম্য রক্ষা করে। যাকাত কোন অনুগ্রহ বা অনুদানের বিষয় নয়। যাকাত হচ্ছে গরিবদের অধিকার, যা আদায় করতে হয়।




শেয়ার করুন

পাঠকের মতামত