আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নতুন আইনে ক্যালিফোর্নিয়ায় বন্ধ হবে উবার-লিফট

নতুন আইনে ক্যালিফোর্নিয়ায় বন্ধ হবে উবার-লিফট

ছবি: এলএবাংলাটাইমস

প্রস্তাবনা ২২

ক্যালিফোর্নিয়ায় এপস ভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস উবার ও লিফটের ভবিষ্যৎ নির্ধারিত হবে আসন্ন সাধারণ নির্বাচনে। ক্যালিফোর্নিয়ার নতুন আইন অনুযায়ী, উবার ও লিফটের চালকদের কোম্পানির চুক্তিবদ্ধ কর্মী হিসেবে নিয়োগ দিতে হবে। এই বিষয়ে উবার ও লিফটের উপর রুল জারি করেছে রাজ্যের আপিল কোর্ট। তবে উবার ও লিফট নতুন আইন মেনে নিতে চাইছে না।

উবার ও লিফটের ভাষ্যমতে, তাদের কোম্পানির চালকরা স্বাধীন চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবেই থাকতে চান। তাদের কোম্পানির মূলনীতি হচ্ছে স্বাধীন ও সুবিধাজনক সময়ে কর্মীরা কাজ করবে। চালকদের কোম্পানির বাধ্যবাধকতার ভিতরে আনা হবে না।

তবে আইন পরিবর্তনে নারাজ ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসাম বলেন, কর্মক্ষেত্রের নিয়ম এড়িয়ে যেতে ও কর্মীদের ওভারটাইম এর অর্থ না দিতেই কোম্পানিগুলো নতুন আইন মানছে না৷ নতুন আইন বাস্তবায়িত হলে কর্মীদের ইন্সুরেন্স, ওয়েজবোর্ড অনুসারে ভাতা দিতে হবে বিধায় এই আইনের বিরোধীতা করছে উবার ও লিফট।

উবার ও লিফট যদি নতুন আইন না মানে, সেক্ষেত্রে ক্যালিফোর্নিয়ায় তাদের সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাই এই আইন পাশ অথবা বাতিল করার জন্য প্রস্তাবনা ২২ অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের নির্বাচনে। জনগণের ভোটের মাধ্যমে আইনটি পাশ হলে, আর এটি যদি উবার ও লিফট মেনে নিতে না চায় তাহলে এদের কার্যক্রম গুটিয়ে নিতে হবে রাজ্যটিতে।

এর আগে তিনজন প্যানেলভূক্ত বিচারপতি কোর্টে জানান, রাজ্যের নতুন আইন মেনে নিলে সেটি উবার-লিফটের মূলনীতির সাথে কোনোভাবেই সাংঘর্ষিক হবে না। বরং কোম্পানির চালকরা স্বাধীন চুক্তিভিত্তিক হলে সে একই সাথে বিভিন্ন রাইড শেয়ারিং সার্ভিস এ কাজ করতে পারছে। এটি সাধারণভাবে কোনো কোম্পানিই মেনে নিতে চাইবে না।

এদিকে, প্রস্তাবনা ২২ যদি না ভোটের মাধ্যমে বাতিল হয়ে যায়, তাহলে ক্যালিফোর্নিয়ায় পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে উবার ও লিফটের সার্ভিস। ফলে কর্মহীন মানুষের সংখ্যা বাড়বে বলেও আশংকা রয়েছে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত