আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

সিলেটের রায়হান হত্যা ও দেশব্যাপী ধর্ষণের বিচার দাবিতে লস এঞ্জেলেসে বিক্ষোভ

সিলেটের রায়হান হত্যা ও দেশব্যাপী ধর্ষণের বিচার দাবিতে লস এঞ্জেলেসে বিক্ষোভ

সিলেটে পুলিশ ফাঁড়িতে আলোচিত রায়হান হত্যা, এম.সি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণসহ দেশব্যাপী চলমান ধর্ষণ, গুম ও খুনের বিচার দাবিতে ভিক্ষোভ সমাবেশ করেছেন বৃহত্তর ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশিরা।

গতকাল রবিবার নর্থ হলিডের স্পাইস প্লাস গ্রোসারি শপের পার্কিং লটে এ ভিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবী আব্দুল মালিক৷ কমিউনিটি এক্টিভিস্টি নাসির সৈয়দ জেবুলের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সমাবেশের আহ্বায়ক গোলাম কিবরিয়া৷


বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ভূঁইয়া স্বরাজ, রেজা মো. শাহনেওয়াজ সেলিম, ইয়ামিন চৌধুরী, আব্দুল বাছিত, বদরুল আলম চৌধুরী বিপুল, আসাদুজ্জামান বাচ্চু, এম. আনিস রহমান, এম. ওয়াহিদ রহমান, চপল আনসারী , বদরুল আলম মাসুদ, আবুল হাসনাত রায়হান, ফেরদৌস খান, আব্দুল মুকিত, ফয়সল তুহিন, শাহীন রশীদ, লায়েক আহমেদ, ফয়জু সোবহান প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে রায়হান হত্যার সাথে জড়িত এস. আই আকবরসহ দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং রায়হানের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

 


বর্তমান বাংলাদেশের গুম, খুনের কথা উল্লেখ করে বক্তারা বলেন, অন্যান্য সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশে গুম, খুন, ধর্ষণ রেকর্ড সংখ্যক বেড়েছে। যার কারণ বিচারহীনতা, নৈতিক অবক্ষয়ে এবং সরকারের ব্যর্থতা ও অনীহা। এই সময়ে দূর্বলরা বিচার পায় না।


শুধু এই সরকার নয়, যে সরকারই ক্ষমতায় থাকুক আমরা এর প্রতিবাদ করব। প্রবাসে থাকলেও আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা চাই দেশটা শান্তিতে থাকুক। দেশের মানুষ সুখে থাকুক। আমরা প্রবাসে কষ্ট করে রেমিট্যান্স পাঠাই। যা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এর বিনিময়ে আমরা তেমন কিছু চাই না। আমরা শুধু চাই দেশের একটি শান্ত ও সুন্দর সামাজিক পরিবেশ।


দেশের পরিবার পরিজনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তারা বলেন, আমরা চাই আমাদের দেশে আমাদের পরিবার পরিজনরা সুখে শান্তিতে থাকুক। তাই আমরা এই অবস্থার দ্রুত অবসান চাই।

সিলেটকে পূণ্যভূমি উল্লেখ করে বক্তারা বলেন, সিলেট একটি শান্তির জনপদ। দেশের আধ্যাত্মিক রাজধানী। এই পবিত্র ভূমিতে আগামীতে যেন আর এরকম কোন ন্যক্কারজনক ঘটনা না ঘটে প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে।

সামাবেশে দল-মত নির্বিশেষে ক্যালিফোর্নিয়া তথা লস এঞ্জেলেস প্রবাসী কমিউনিটি সদস্য এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত