আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্যালিফোর্নিয়া স্টেট আ.লীগের জেলহত্যা দিবস পালন

ক্যালিফোর্নিয়া স্টেট আ.লীগের জেলহত্যা দিবস পালন

ক্যালিফোর্নিয়া স্টেট আ.লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর রবিবার দুপুর ২টায় লস এঞ্জেলেসের উডলি মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩ নভেম্বর জেল হত্যা দিবস কিন্তু এদিন আমেরিকার জাতীয় নির্বাচন হওয়ায় দুদিন আগে তা পালন করা হয়। সভার সহযোগিতায় ছিলো লস এঞ্জেলেস সিটি আওয়ামী লীগ, স্টেট মহিলা লীগ ও স্টেট যুবলীগ।


স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এবং স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা.রবি আলমের সঞ্চালনায় জাতীয় চার নেতার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম তাজউদ্দিন সাহেবের সুযোগ্য কন্যা শারমিন আহমদ রিপি, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুসতাইন দারা বিল্লাহ।


আলোচনা সভায় বক্তারা বলেন, জেলখানা হলো পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান। সেই জেলখানায় ঢুকে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মাত্র ৩ মাসের মাথায় ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার প্রধান মরহুম তাজউদ্দিন সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়।

 


বক্তারা আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সুচনা লগ্নে দেশ ও সরকার গঠনে সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দীন আহমদ এবং এইচ এম কামরুজ্জামানের অবদান, ত্যাগ ও সাহসিকতা দেশের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকবে।


আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম, সাধারণ সম্পাদক রানা মাহমুদ, স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হোসাইন, নাজমুল চৌধুরী, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম পাপ্পু, সাংগাঠনিক সম্পাদক আলী আহমদ ফারিস, উপদেষ্টা ফিরোজ আলম, সোহেল ইসলাম বাদল, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, অসিতি বড়ুয়া, শামসুল আরেফিন বাবুল, শামসুর চৌধুরি পনির, লস এঞ্জেলেস সিটি আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন টিপু, যুগ্ম-সম্পাদক একরামুল হক বাবু, স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই, সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক নাহিদ হাসান রুবেল, যুগ্ম-সম্পাদক আফরোজ আলম জয়, হেলাল উদ্দিন প্রমুখ।

এসময় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত