আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রস্তাবনা ২২: উবার-লিফটের পাশে আছে ক্যালিফোর্নিয়াবাসী

প্রস্তাবনা ২২: উবার-লিফটের পাশে আছে ক্যালিফোর্নিয়াবাসী

ছবি: এলএবাংলাটাইমস

ইতোমধ্যে প্রস্তাবনা ২২ পাশের পক্ষে ২০০ মিলিয়ন ডলার প্রচারণায় খরচ করেছে কোম্পানি দুইটি।

প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি ৩ নভেম্বর নির্বাচনে বেশকিছু প্রস্তাবনা ভোটেও মত দিবেন ক্যালিফোর্নিয়াবাসী। এবারে ক্যালিফোর্নিয়ায় ১২টি বিষয়ে প্রস্তাবনা ভোট রাখা হয়েছে।

এপচালিত রাইড শেয়ারিং সার্ভিস উবার ও লিফটের সাথে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের নতুন আইন বিষয়ে ঐকমত না হওয়ায় প্রস্তাবনা ২২ রাখা হয়েছে৷

ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ চাইছে, উবার ও লিফটের চালকদের কোম্পানিগুলো যেনো নিয়মিত কর্মী হিসেবে নিয়োগ দেয়। সেইসাথে চালকদের ওয়েজ বোর্ড ও হেলথ ইন্সুরেন্সের আওতায় নিয়ে আসে।

অপরদিকে উবার ও লিফট এর দাবি, কোম্পানির চালকরা স্বাধীন কর্মী হিসেবে কাজ করবে, এটিই তাদের ব্যবসার স্বতন্ত্রতা। এছাড়া চালকরাও স্বাধীন কর্মী হিসেবে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বলে জানায় কোম্পানিগুলো।

শেষ পর্যন্ত আদালতেও নতুন আইন বিষয়ে নিষ্পত্তি না হওয়ায় প্রস্তাবনা ২২ এর আয়োজন করা হয়। প্রস্তাবনা ২২ পাশ বাসিন্দাদের হ্যাঁ ভোটের মাধ্যমে পাশ হলে উবার ও লিফট তাদের কোম্পানির চালকদের স্বাধীন কর্মচারী হিসেবেই রাখবে। আর প্রস্তাবনাটি না ভোটের মাধ্যমে বাতিল হয়ে গেলে ক্যালিফোর্নিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে হবে উবার ও লিফটের।

ইতোমধ্যে প্রস্তাবনা ২২ পাশের পক্ষে ২০০ মিলিয়ন ডলার প্রচারণায় খরচ করেছে কোম্পানি দুইটি।

সাম্প্রতিক জরিপ মতে, ক্যালিফোর্নিয়াবাসী উবার ও লিফটের পক্ষেই রয়েছে৷ প্রস্তাবনা ২২ পাশের পক্ষে ভোট দিয়েছেন ৫৬ শতাংশ মানুষ। অপরদিকে প্রস্তাবনা ২২ এর বিপক্ষে ভোট দিয়েছে ৩৬ শতাংশ মানুষ।

শেষ পর্যন্ত প্রস্তাবনা ২২ পাশ হবে কী না, সেটি আজ ক্যালিফোর্নিয়াবাসী নিশ্চিত করবে তাদের ভোটের মাধ্যমে।


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত