আপডেট :

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

লস এঞ্জেলেসে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লস এঞ্জেলেসে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ১১ নভেম্বর বুধবার সন্ধ্যায় লস এঞ্জেলেসের নয়া কিচেন রেস্টুরেন্টে স্বল্প পরিসরে এই আয়োজন করা হয়। 


ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুসতাইন দারা বিল্লাহ। প্রধান বক্তা ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. রবি আলম। বিশেষ অতিথি ছিলেন স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান।


স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শামসুল আরেফিন বাবলু।অনুষ্ঠানে ১৯৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং অদ্যাবধি যে সকল বীর বাঙ্গালী বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে দেশের জন্য শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তার পরিবারের যে সকল সদস্য ১৫ আগষ্ট ১৯৭৫ এর কালো রাত্রিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। স্মরণ করা হয় জেলখানায় বন্দী জাতীয় চার নেতা, একুশ আগষ্টের গ্রেনেড হামলা সহ রাজনৈতিক প্রতিহিংসায় শাহাদত বরণকারী সকল পর্যায়ের আওয়ামী নেতা কর্মীদেরকে। শ্রদ্ধাভরে স্মরণ করা হয় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিকেও।

 


আলোচনা পর্বের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ নেত্রী জেসমিন সুলতানা শম্পা।আরো যারা বক্তব্য রাখেন স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল চৌধুরী, সহ-সভাপতি শামীম হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব, যুগ্ম সম্পাদক দিদার হোসেন, উপদেষ্টা সোহেল রহমান বাদল, মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহাতাব উদ্দিন টিপু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রানা মাহমুদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সৈয়দ এম হোসেন বাবু, সাধারণ সম্পাদক পলাশ, স্টেট যুবলীগের সাংগাঠনিক সম্পাদক নাহিদ হাসান রুবেল, যুগ্ম সম্পাদক আফরোজ আলম জয়, হেলাল উদ্দিন প্রমুখ।


সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লিটল বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি কাজী মশরুল হুদা ও এলএবাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ। 

সমাপনী বক্তব্যে স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই উপস্থিত আওয়ামী লীগ ও যুবলীগের সকল স্তরের নেত্রীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সার্বিক সহযোগিতা করার জন্য। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

পাঠকের মতামত