আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস ভ্রমণে থাকতে হবে কোয়ারেন্টাইনে

লস এঞ্জেলেস ভ্রমণে থাকতে হবে কোয়ারেন্টাইনে

ছবি: এলএবাংলাটাইমস

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় যেকোনো রাজ্য থেকে লস এঞ্জেলেসে আগত দর্শনার্থীসহ সকল বাসিন্দাকে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকার নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) থেকে নতুন এই নীতিমালা ক্যালিফোর্নিয়ার অন্যান্য কাউন্টিসহ লস এঞ্জেলেসে কার্যকর করা হবে।

লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি জানান, লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভ্যান ন্যুই এয়ারপোর্ট ও রেলপথ ইউনিয়ন স্টেশন দিয়ে আগত সকল বাসিন্দাকে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরজন্য বাসিন্দাদের ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ প্রণীত নীতিমানা মেনে কোয়ারেন্টাইনের ফরম এ স্বাক্ষর দিতে হবে।

এদিকে, মধ্য-মার্চের পর আবারো লস এঞ্জেলেসে দ্বিতীয়বারের মতো জারি হতে পারে 'স্টে-এট-হোম' অর্ডার৷ আসন্ন থ্যাংকসগিভিং হলিডের আগেই নতুন নির্দেশনাটি আসতে পারে৷

কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, এই সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে। আসন্ন থ্যাংকসগিভিং হলিডের সময়ে সংক্রমণের গতি ৭০ শতাংশ বেড়ে যেতে পারে।

লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি বলেন, যদি সংক্রমণ বেড়ে যায়, তবে ক্রিসমাসের আগে লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে রোগী ঠাঁই দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে৷

মেডিকেল সেন্টারে কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি খোলা মাঠে সাময়িক স্বাস্থ্যকেন্দ্র খোলা হবে বলেও জানান মেয়র এরিক গারসেটি।

সংক্রমণ এড়াতে ইতোমধ্যে আরো কিছু নীতিমালা জারি করা হয়েছে লস এঞ্জেলেসে৷ নতুন নীতিমালা অনুযায়ী, সকল ব্যবসাপ্রতিষ্ঠান, বার এবং পানশালা রাত দশটার পর খোলা রাখা যাবে না৷

এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ির বাহিরে সর্বোচ্চ ১৫ জন বাসিন্দা অথবা ৩টি বাড়ির বাসিন্দারা একত্রিত হয়ে আড্ডা দিতে পারবে। এর আগে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিলো না৷

এছাড়া নেইল পার্লার ও অন্যান্য ব্যক্তিগত কেয়ার শপকেও নীতিমালার আওতায় আনা হয়েছে। এখন এই ধরণের সেবা পেতে আগে থেকে বুকিং দিতে হবে।

ক্যালিফোর্নিয়ার বৃহৎ কাউন্টি লস এঞ্জেলেসসহ বেশকিছু কাউন্টিতে নভেম্বরে সংক্রমণ বেড়েছে আশংকাজনক হারে৷ ইতোমধ্যে কারফিউ জারি করা হয়েছে ক্যালিফোর্নিয়ায়। রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ কার্যকর হচ্ছে, এই কারফিউ জারি থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আসন্ন থ্যাংকসগিভিং হলিডের সময় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এই কারফিউ জারি করা হয়েছে। অধিকাংশ কাউন্টিতেই এই কারফিউ জারি থাকবে।

তবে কারফিউ চলাকালীন জরুরি প্রয়োজনে খাবার ও বাজার করতে পারবে বাসিন্দারা। এছাড়া দূরত্ব বজায় রেখে হাঁটা যাবে।

আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত কারফিউ জারি হলেও সংক্রমণ বাড়লে আবার কারফিউ এর সময়কাল বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস /ওএম

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত