আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

এবার 'সিটি অব লস এঞ্জেলেসে' জারি হলো 'স্টে-এট-হোম'

এবার 'সিটি অব লস এঞ্জেলেসে' জারি হলো 'স্টে-এট-হোম'

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির মতো সিটি অব লস এঞ্জেলেসেও 'স্টে-এট-হোম' জারি করা হয়েছে। আগামী সোমবার (৭ ডিসেম্বর) থেকে এই নীতিমালা কার্যকর হবে৷

নতুন নীতিমালা অনুযায়ী, বাসিন্দারা বাড়ির বাইরে জনসমাগম করতে পারবে না। তবে ধর্মীয় কাজ ও আন্দোলনের জন্য একত্রে জড়ো হওয়া যাবে।

তবে সকল প্রকার রিটেইল ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখা হয়েছে৷ তবে এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার ক্ষেত্রে কাউন্টি অব লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট প্রণোদিত পাবলিক হেলথ প্রটোকল মেনে চলতে হবে৷

এছাড়া পার্ক, গলফ কোর্স, টেনিস কোর্ট ও সমুদ্রের বীচ খোলা থাকবে। যাতায়াতের জন্য ট্রেনও খোলা রাখা হবে।

মেয়র এরিক গারসেটির মুখপাত্র এলেক্স কমিসার বলেন, 'সিটি অব লস এঞ্জেলেস ও লস এঞ্জেলেস কাউন্টির জন্য একই নিয়ম বহাল থাকবে'।

এর আগে মেয়র এরিক গারসেটি বাসিন্দাদের ঘরে থাকতে পরামর্শ দিয়ে বলেন, 'যদি ঘরে থাকা সম্ভব হয়, আপনাকে বাইরে বেরোতে না হয়, তবে অবশ্যই ঘরে থাকুন'।

'বাড়ির বাইরে কারো সাথে দেখা করবেন না। কোনো প্রকার জনসমাগমের আয়োজন করবেন না। নিজে সুরক্ষিত থাকুন'- বলেন এরিক গারসেটি।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত