আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

লস এঞ্জেলেসে হয়ে গেল বৈশাখী মেলা ২০১৫

লস এঞ্জেলেসে হয়ে গেল বৈশাখী মেলা ২০১৫

গত ১৩ ও ১৪ জুন ২০১৫ , শনি ও রবিবারে লস এঞ্জেলেসের প্রান কেন্দ্রে Virgil Middle School এ
অনুষ্ঠিত হয়ে গেলো দুদিন ব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা রকম বাঙালি আয়োজনে
অনুষ্ঠানটি সাজানো হয়েছিল। দেশি-বিদেশি শিল্পীদের আমন্ত্রণ করা হয়েছিলো । উপস্থিত ছিলেন
আমেরিকার স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিগন।

মেলা স্থলে নানা রকম দোকান বসানো হয়েছিলো। এখানে দেশীয় কাপড়ের দোকান ছিল, শাড়ির
দোকান ছিল, হস্ত শিল্পের দোকান ছিল, শিশুদের আইটেম ছিল, ঝালমুড়ির দোকান ছিল, নানা রকম
দেশীয় খাবার ও পিঠা পুলির দোকান ছিল, হালিম ও চটপট্টির দোকান ছিল।  সবাই বাঙ্গালিয়া
পোশাক পরেছিল। এছাড়া বিভিন্ন সামাজিক ও বাবসায়িক প্রতিষ্ঠানের স্টল ছিল।

শনিবার অনুষ্ঠান শুরু হয় । এ দিন উপস্থাপনায় ছিলেন সাজিয়া হক মিমি।  বাংলাদেশ একাডেমীর
শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ‘ এসো হে বৈশাখ , এসো এসো ......’ গানে গেয়ে
অনুষ্ঠান শুরু করে তারা। এতে অংশ নেয়, জাহিদ, নিবির, নাসরিন, সালমা, কৃষ্ণা , চামেলি, নাহিদ,
হাসিনা, তরুন, তাবাচ্ছুম, আরজিন, কাবেরি, সাথী ।

এর ধারাবাহিকভাবে নানা রকম পরিবেশনা হয় । এতে অংশ নেন, শিশু শিল্পী আরিত্রা ও পূর্ণতা,
রিংকু, আইলিন, জেনিফার,সাথী, জাভেদ, শর্মা , জিসান, ইসরাত, অনি, জামান ভাই, কমরেড,
জিবরান, আলিফ, আবির, প্রিয়া,সৃজা। সঙ্গীত পরিবেশনা করেন নিউইয়র্কের প্রবাসীদের জনপ্রিয়
শিল্পী শাহ মাহবুব ও আগত শিল্পী বিউটি দাশ ।

পরের দিন রবিবার জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আব্দুল মোমিন বৈশাখী মেলা
পরিদর্শনে আসেন। তিনি মেলার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় তার সাথে ছিলেন ক্যালিফোর্নিয়ার
আওয়ামীলীগের সাবেক সভাপতি সোহেল রহমান বাদল । জনাব মোমিন ব্যক্তিগত সফরে
ক্যালিফোর্নিয়া এসেছিলেন। এসময় মেলা আয়োজক বৃন্দ তাকে মঞ্চে আমন্ত্রণ জানান ও অভিনন্দন
জানান। 

এখানে উল্লেখ্য যে, মেয়র এরিক গারসিটির উক্ত অনুষ্ঠানে আসার কথা থাকলেও না আসতে পারায়
ইউসুফ রব মেয়রের প্রতিনিধি হিসাবে অনুষ্ঠানে আসেন । তিনি মঞ্চে বক্তব্য রাখেন ও সকলকে
শুভেচ্ছা জানান।  এর পর মেয়রের পক্ষ থেকে এসআই টুটুল ও মৌসুমি বড়ুয়া কে সম্মান সূচক
সনদপত্র প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানে আসেন কংগ্রেসওমেন জুডি চাও । তাকে মঞ্চে নিয়ে যান ইঞ্জিনিয়ার জলিল খান ।
তিনি সকল কে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন ভাল কাজের
প্রসংশা করেন । বিশেষ ভাবে বৈশাখী মেলা কমিটির মোহাম্মাদ আলি , জনাব ইব্রাহিম ও জনাব
হুমায়ুন কে ধন্যবাদ জানান এ রকম সুন্দর জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।

কংগ্রেসওমেন বাংলাদেশী কমিউনিটিকে সাহায্য করার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তিনি এসআই
টুটুল ও মৌসুমি বড়ুয়া কে মঞ্চে ডেকে তার অফিসিয়াল সনদপত্র করে সম্মান জানান ও ধন্যবাদ
দেন।

বৈশাখী মেলা কমিটির মোহাম্মাদ আলি ও জনাব ইব্রাহিম মেলা আয়োজনের কো-চেয়ারম্যানদেরকে 
মঞ্চে আমন্ত্রন জনিয়ে সকলের সাথে পরিচয় করিয়ে দেন। তারা হলেন আশরাফ আহমেদ, সাফি
আহমেদ, জনাব মাহতাব, গ্রান্ড স্পন্সর মীর সাইফুল আজম (ঢাকা হোমস এর) , টিপু আলম ।
তাঁদের সকলকে “কো-চেয়ারম্যান বৈশাখী মেলা-২০১৫” লেখা উত্তরা পরিয়ে দেয়া হয় ও ফুলের
তোড়া দেয়া হয় ।

বৈশাখী মেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন কাজী মানিক, ডুলি খান, মুকুল চৌধুরী, লিংকন
খান, লাবু আলম, কমরেড রব, ইলিয়াস টাইগার শিকদার, রফিকুল ইসলাম, সাইদুল হক সেন্টু
সহ আরও অনেকে।
এবার বৈশাখী মেলার পক্ষ থেকে ৫ টি এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ১ম সিদ্দিকুর রাহমান (সিদ্দিক), কমিউনিটির সাংস্কৃতিক সহযোগী, ২য় মারুফ ইসলাম, কমিউনিটির কমিশনার পুলিশ পারমিট
রিভিউ প্যানেল(LAPD),তিনি বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেন, ৩য় সাফিউল আলম (ফ্রেন্ড বাবু), বৈশাখী এ্যাওয়ার্ড দেয়া হয়, তিনি বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা  ও
বাংলাদেশী বাচ্চাদের খেলাধুলা প্রমোট করেন, ৪র্থ মোঃ খোকন আলম, কমিউনিটি আক্টিভিস্ট ও বাংলাদেশ মেলা কমিটির সহযোগী , ৫ম মরহুম রবিউল ইসলাম টিলু( মরণোত্তর ) । 

অন্যদিকে বৈশাখী মেলার -২০১৫, র চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী দেশের বাইরে
থাকায় অংশ গ্রহন করতে পারেন নাই। তাকে বৈশাখী মেলা কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা
হলে তার মেজর (অবঃ) এনামুল তার গ্রহণ করেন।
সন্ধ্যা ০৬.৩০ দিকে অনুষ্ঠান শুরু হয় । শুরুতে স্থানীয় শিল্পীরা গান, নাচ ও ফ্যাশান শো পরিবেশন
করেন।

এর পর আমন্ত্রিত আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী স্বীকৃতি । তিনি মনরম গান
পরিবেশন করেন। অনুষ্ঠানের সব চেয়ে বড় আকর্ষণ ছিলেন শিল্পী এসআই টুটুল।  সবার শেষে তিনি
গান পরিবেশন করেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে তিনি গান শুরু করেন। তখন
উপস্থিত সকল দর্শক দাড়িয়ে এক সুরে জাতীয় সঙ্গীত গায়।  এস আই টুটুলের গানের পর্বটা ছিল
অন্যরকম । এ সময় চ্যানেল আইয়ের মৌসুমি বড়ুয়া উপস্থাপনা করেন ও দর্শকদের মতামত নিয়ে
গান পরিবেশনা করেন। মৌসুমি বড়ুয়ার উপস্থাপনার সময় শিল্পীর সাথে দর্শকরা একাত্মতায় মিলিয়ে
যায় । আন্তর্জাতিক চলচিত্র পুরষ্কার প্রাপ্ত এই সঙ্গীত শিল্পী অনেক বার জাতীয় এবং আন্তর্জাতিক
পুরষ্কার পেয়েছেন । তার “তোমার দোয়ায় ভাল আছি মা” গানের সময় অনেক দর্শক আবেগে কেঁদে
ফেলেন।

এবারের অনুষ্ঠান দেখার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন স্টেট থেকে অনেক দর্শক আসেন।
সব শেষে মৌসুমি ও এস আই টুটুলের সাথে দর্শকরা ফটোসেশন করে ও সেলফি তোলেন।  এরপর 
বৈশাখী মেলা কমিটি সকলকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘটে । 

শেয়ার করুন

পাঠকের মতামত