আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে কঠোর লকডাউন দাবি করলো 'ইউনিয়ন'

লস এঞ্জেলেসে কঠোর লকডাউন দাবি করলো 'ইউনিয়ন'

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ফলে কাউন্টিজুড়ে কঠোর নীতিমালা জারি রেখেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে কারফিউ চলছে লস এঞ্জেলেসে। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, সীমিত রয়েছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান।

তবু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এই অবস্থা থেকে দ্রুত উত্তরণ ঘটাতে তাই লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজারের কাছে জানুয়ারি মাসে কঠোর লকডাউন জারি করার দাবি জানিয়েছে শিক্ষক, নার্স, স্বাস্থ্যকর্মী, গ্রোসারি স্টোর মালিক ও হোটেল স্টাফদের সম্মিলিত ইউনিয়ন।

সম্মিলিত ইউনিয়ন দাবি করেন, এখন পরিস্থিতি যেভাবে চলছে, এতে সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। বরং ব্যবসা প্রতিষ্ঠান সীমিত করে দেওয়ায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের উপর চাপ পড়ছে। শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষতি হচ্ছে।

কাউন্টি বোর্ড অব সুপারভাইজারের কাছে সম্মিলিত ইউনিয়ন দাবি করে, জানুয়ারি মাসের চার সপ্তাহ কঠোর লকডাউন জারি করা হোক। এতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে আর ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা সম্ভব হবে। লকডাউনের ফলে অনেকের প্রাণ বাঁচবে বলেও দাবি করেন সম্মিলিত ইউনিয়ন ।

বোর্ড অব সুপারভাইজার বরাবর সম্মিলিত ইউনিয়ন ইতোমধ্যে লিখিত বার্তা প্রেরণ করেছে। সেই বার্তায় কঠোর লকডাউন জারি করতে ও সংক্রমণ রোধে যেকোনো পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

প্রস্তাবিত লকডাউন এই বছরের মার্চে আরোপিত হওয়া লকডাউনের মতোই কঠোর করার আবেদন জানান সম্মিলিত ইউনিয়ন। প্রায় ৭০০টি বিভিন্ন ধরণের সংগঠন একত্রিত হয়ে এই লকডাউন জারির ব্যাপারে মত দেন।

সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। লস এঞ্জেলেসে প্রতি ৮০ জন বাসিন্দার মধ্যে একজন করোনায় আক্রান্ত রয়েছে। প্রতি ঘণ্টায় অন্তত ২ জন বাসিন্দা গড়ে মারা যাচ্ছে প্রানঘাতি এই ভাইরাসে।

বুধবার লস এঞ্জেলেসে মোট আক্রান্ত হয়েছে ২২ হাজার ৪২২ জন। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে হাসপাতালের সক্ষমতা কমছে দ্রুত। জরুরি বিভাগে মাত্র ১ দশমিক ৭ শতাংশ আসন খালি রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত