আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, জরুরি বিভাগে আসন সংকট

বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, জরুরি বিভাগে আসন সংকট

ছবি: এলএবাংলাটাইমস

থ্যাংকসগিভিং হলিডের পর থেকেই করোনার তাণ্ডব বেড়েছে ক্যালিফোর্নিয়ায়। অধিকাংশ রাজ্যের মতো ক্যালিফোর্নিয়ায় নিয়মিতই দৈনিক সর্বোচ্চ আক্রান্ত ও হাসপাতালে ভর্তির রেকর্ড হচ্ছে।

করোনায় বিপর্যস্ত ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য ব্যবস্থাও। রাজ্যের অধিকাংশ কাউন্টির স্বাস্থ্য কেন্দ্রে জরুরি বিভাগের আসন সংখ্যা শূণ্যের কোটায় নেমে গেছে। রয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাব।

লস এঞ্জেলেস কাউন্টির হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা পরিস্থিতি বর্ণণা করতে যেয়ে বলেন, আমরা একটি বিস্ফোরক মৃত্যুপ্রহর পার করছি।

গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়াজুড়ে মারা গেছে ৩৭৯ জন। এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত রাজ্যটিতে মোট মৃত্যু হয়েছে ২২ হাজার বাসিন্দার।

শুক্রবার পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে ১৬ হাজার বাসিন্দা। এরমধ্যে সাড়ে তিন হাজার বাসিন্দা জরুরি বিভাগে রয়েছে। জরুরি বিভাগে আসন খালি আছে ১ হাজার ৩০০টি। গত মাসের নভেম্বরে ক্যালিফোর্নিয়ায় ৭ দিনের মোট আক্রান্তের গড় ছিলো ৪ হাজার ১৮৩ জন। আর এই মাসে গত সাতদিনের গড় দাঁড়িয়েছে ৩৮ হাজার ৭৭৪ জনে।

সংক্রমণ কমাতে দুই সপ্তাহ আগে থেকে লকডাউন জারি রেখেছে কর্তৃপক্ষ। অধিকাংশ কাউন্টিতে রাত বারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত কারফিউ জারি রয়েছে। সীমিত রয়েছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ আরো অনেককিছু। তবে এতে করোনা পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছেনা রাজ্যটিতে। নিয়মিত ভাঙ্গছে দৈনিক আক্রান্ত এবং হাসপাতালে ভর্তির রেকর্ড।

আকার ও জনসংখ্যার দিক থেকে অঙ্গরাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া অনেক বড়। আমেরিকার প্রতি ৯ জন বাসিন্দার মধ্যে ১ জন বাসিন্দা এই রাজ্যটিতে বাস করে। আক্রান্তের সংখ্যা বেশি হওয়া এই রাজ্যে স্বাভাবিক, তবে যেই হারে সংক্রমণ বেড়েছে, তা খুব আশংকাজনক বলে মন্তব্য করেন স্বাস্থ্য কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়াজুড়ে মারা গেছে ৩৭৯ জন। এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত রাজ্যটিতে মোট মৃত্যু হয়েছে ২২ হাজার বাসিন্দার।

এএলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত