আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ৮ দিনে আক্রান্ত ১ লাখ

লস এঞ্জেলেসে ৮ দিনে আক্রান্ত ১ লাখ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ সম্পূরক হারে বাড়তে শুরু করেছে। সর্বশেষ এক লাখ বাসিন্দার মধ্যে সংক্রমণ ঘটতে সময় লেগেছে মাত্র আট দিন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, 'অন্যান্য যে কোনো সময়ের থেকে সংক্রমণ আরো দ্রুতবেগে হচ্ছে'।

আক্রান্তের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও চাপ বেড়েছে অনেক। ইতোমধ্যে জরুরি বিভাগে আসন সংকট দেখা দিয়েছে। সেই সাথে রয়েছে প্রয়োজনীয় উপকরণ ও লোকবলের সংকট।

এদিকে, শনিবার লস এঞ্জেলেসে আরো ৬০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৮১৭ জনে। একই দিনে মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৫৬ জন বাসিন্দা।

করোনা আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ডও হয়েছে শনিবার। এদিন মোট ৫ হাজার ৪৫৪ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি হয়। আগের দিনের থেকে শনিবারে মোট রোগী ভর্তির সংখ্যা ৩০০ জন বেশি৷

হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ২১ শতাংশ রোগীর অবস্থা সংকটাপন্ন ছিলো। এদের প্রত্যেককে জরুরি বিভাগে রাখা হয়।

এলএ কাউন্টি হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরেরা বলেন, 'করোনার কারণে প্রতিদিন অসংখ্য মানুষের কষ্ট ও দূর্দশার সাক্ষী হচ্ছি আমরা'।

তিনি আরো বলেন, 'কাউন্টির স্বাস্থ্যকেন্দ্রগুলোতে লোকবল ও প্রয়োজনীয় উপকরণের সংকট থাকা সত্ত্বেও রোগীদের সর্বাত্মক সেবা দেওয়া হচ্ছে'।

বড়দিনের পার্টি এড়িয়ে যেতে পরামর্শ দিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, 'থ্যাংকসগিভিং হলিডের সময় বাসিন্দাদের ভ্রমণের জন্য সংক্রমণ বেড়েছে। নতুন করে আরেক দফা সংক্রমণের ঢেউ লস এঞ্জেলেস নিতে পারবে না'।

লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কঠোর নীতিমালা জারি রেখেছে কর্তৃপক্ষ। চলছে কারফিউ, বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, সীমিত করা হয়েছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান।

কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জানুয়ারি মাসে কঠোর লকডাউন জারি করার দাবি তুলেছেন শিক্ষক, নার্স, স্বাস্থ্যকর্মী, গ্রোসারি স্টোর মালিক ও হোটেল স্টাফদের সম্মিলিত ইউনিয়ন।

এএলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত