আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জানুয়ারি থেকে ক্যালিফোর্নিয়ার ট্রাফিক আইনে নতুন সংযোজন

জানুয়ারি থেকে ক্যালিফোর্নিয়ার ট্রাফিক আইনে নতুন সংযোজন

ছবি: এলএবাংলাটাইমস

২০২১ সালের জানুয়ারি মাস থেকে ক্যালিফোর্নিয়ার ট্রাফিক আইনে বেশকিছু নতুন সংযোজন রাখা হয়েছে। নতুন সংযোজনে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ও গাড়ি পার্ক করে ভিতরে শিশুদের রেখে যাওয়া বিষয়সহ আরো বেশকিছু নিয়মে তারতম্য করা হয়েছে।

গেভিন নিউসাম স্বাক্ষরিত এসেম্বলি বিল ২২৮৫ অনুযায়ী, জরুরি সেবায় নিয়োজিত যে কোনো বাহনকে যদি কোনো মোটরচালিত গাড়িকে সেইফ স্পেস না দেয় কিংবা লেন পরিবর্তন করে, তবে সেই বাহনের চালককে জরিমানার আওতায় আনা হবে।

এর আগে শুধুমাত্র ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িকে সেইফ স্পেস না দিলে জরিমানা আদায় করা হতো। এখন থেকে ক্যালট্রান্স ও টোউ ট্রারের ক্ষেত্রেও জরিমানা কার্যকর হবে।

তবে যদি সেইফ স্পেস দিতে যেতে অন্য কোনো বাহনের সাথে সংঘর্ষের শঙ্কা থাকে, তবে এই জরিমানা আদায় করা হবে না। তবে অবশ্যই বাহনের গতি কমিয়ে আনতে হবে। অন্যথা ৫০ ডলার টিকিট জরিমানা আদায় করা হবে।

এছাড়া এসেম্বলি বিল ২৭১৭ তে পার্ক করা গাড়িতে শিশুদের নিরাপত্তা বিষয়টি রাখা হয়েছে। এই আইনে ছয় বছরের কম বয়েসী কোনো শিশুকে গাড়িতে আটকে থাকতে দেখলে বাচ্চাটিকে উদ্ধার করতে প্রয়োজনে গাড়ির গ্লাস ভাঙ্গা যাবে। বর্তমানে কোনো শিশু গাড়িতে আটকে মারা গেলে সেটি ক্রিমিনাল অফেন্স এর আওতায় পড়ে।

এছাড়া কোনো চালক যদি ৩৬ মাসের মধ্যে দুইবার গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলে, তবে তাকে পেনাল্টি পয়েন্ট দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত