আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে নতুন স্ট্রেইন সনাক্তে চলছে নিরীক্ষা

লস এঞ্জেলেসে নতুন স্ট্রেইন সনাক্তে চলছে নিরীক্ষা

ছবি: এলএবাংলাটাইমস

করোনার নতুন স্ট্রেইন লস এঞ্জেলেসে ইতোমধ্যে চলে এসেছে কী না, এই বিষয় সনাক্ত করতে চলছে তথ্য বিশ্লেষণ ও পরীক্ষা-নিরীক্ষা। লস এঞ্জেলেসের বিজ্ঞানীরা স্থানীয় সংক্রমিতদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে সেগুলো যাচাই করে দেখছেন।

সম্প্রতি ব্রিটেনে করোনাভাইরাসের মিউটেশনের নতুন স্ট্রেইন সনাক্ত হয়েছে। প্রাথমিকভাবে বিজ্ঞানী ও স্বাস্থ্য কর্মকর্তরা বলছেন, নতুন স্ট্রেইনের কারণে মানুষ থেকে মানুষে ভাইরাসটি আরো দ্রুত ছড়ায়। তবে এটির কারণে মৃত্যুর সম্ভাবনা নেই।

ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করছেন, মূলত যে অঞ্চলে সংক্রমণ অনেক বেড়ে গেছে, সেখানেই নতুন এই স্ট্রেইনের অস্তিত্ব সনাক্ত হয়েছে।

লস এঞ্জেলেসে সংক্রমণের হার অনেক বেশি, তাই বিজ্ঞানীরা নতুন এই স্ট্রেইন এই অঞ্চলেও ছড়িয়ে পড়েছে কী না, তা সনাক্তে জোর নিরীক্ষা চালাচ্ছেন।

লস এঞ্জেলেসের কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, ইতোমধ্যে ল্যাবে লস এঞ্জেলেসের স্থানীয় আক্রান্তদের নমুনা সংগ্রহ করে ভাইরাসের জিন সিকুয়েন্স গবেষণা করে দেখা হচ্ছে। সাতদিন পর এই গবেষণার ফল জানা যাবে।

লস এঞ্জেলেস কাউন্টিসহ ক্যালিফোর্নিয়ার অন্যান্য কাউন্টিতে করোনার সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে গেছে। হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলো করোনা আক্রান্ত রোগীতে পূর্ণ হয়ে গেছে। জরুরি বিভাগের আসন পূর্ণ হয়ে গেছে অধিকাংশ কাউন্টিতে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বড়দিনে ১৪৮ জন বাসিন্দা করোনায় মারা গেছেন। লস এঞ্জেলেসে এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এর আগের দিন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিলো ১৪৫ জন।

২০২১ সাল আসার আগেই আরো ৮ হাজার ৭০০ জন বাসিন্দা করোনায় মারা যাবে বলে প্রজেকশনে দেখা গেছে।

আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে হাসপাতালে ভর্তির সংখ্যা ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে৷ নভেম্বরের পর থেকে মৃতের হার বেড়েছে শতকরা ৪৬৭ শতাংশ। দৈনিক ১২ জন মৃতের হার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে।

কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা জানান, লস এঞ্জেলেসে প্র‍তি এক মিনিটে দশজন বাসিন্দার মৃত্যু ঘটছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ৯ হাজার ২৯৯ জন বাসিন্দা করোনায় মৃত্যুবরণ করেছে। আসন্ন দিনগুলোতে মৃতের সংখ্যা আরো বাড়বে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত