আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে বিবর্ণভাবে চলে গেল বড়দিন

লস এঞ্জেলেসে বিবর্ণভাবে চলে গেল বড়দিন

করোনাভাইরাস আমাদের সবকিছুকে যেন ওলট-পালট করে দিয়েছে। খৃস্টান সম্প্রদায়ের জন্য ‘বড়দিন’ সত্যিই বড় একটি দিন। আনন্দের একটি দিন। রঙিন একটি দিন। বর্ণিল একটি দিন। কিন্তু এবারের বড়দিনটি কেটে গেল খুবই সাদামাটা-বিবর্ণ।

এখানে প্রতি বছর বড়দিন উপলক্ষে খৃস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ব্যাপক আয়োজন করে থাকে। কিন্তু এবার করোনার কারণে নানা বিধি নিষেধ রয়েছে বাইরে বের হওয়া এবং সম্মিলিত হওয়া নিয়ে। তাই ঘরোয়া এবং ব্যক্তিগতভাবে বড়দিন উদযাপন করলেন লস এঞ্জেলেস প্রবাসী খৃস্টান সম্প্রদায়।

জানা যায়, ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বেশি খৃস্টান অধ্যুষিত এলাকা সান বার্ডিনোয় প্রতিবছর বড়দিনে ৩টি সংগঠন ব্যাপক আয়োজন করে। এর মধ্যে রয়েছে Bengali Evangelical Association এবং Bangladeshi Christian Fellowship of California। তারাও এবার কোনো আয়োজন করতে পারেনি।

তবে বাইরে কোনো আয়োজন না করতে পারলেও ঘরোয়াভাবে বড়দিন উদযাপন করেন খৃস্ট ধর্মাবলম্বীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ভার্চুয়াল বিভিন্ন মাধ্যমে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং নিজ নিজ ঘর থেকে প্রার্থনা করেছেন তারা।


Bangladeshi Christian Fellowship of California এর প্রেসিডেন্ট গাব্রিয়েল বাড়ই জানান, সরকার এবং স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় আমরা সবাইকে মেইলের মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি। সবাই ঘরে ঘরে প্রার্থনা করেছি। আমাদের সবার কাছে বার্তা দিয়েছি সবাই যেন প্রার্থনা করেন, করোনার এই বিপর্যস্ত সময়টা যেন দ্রুত শেষ  হয়। সবার উপর শান্তি বর্ষিত হয়। যারা ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতাও কামনা করেন গাব্রিয়েল বাড়ই।


এদিকে ক্যাথলিক খৃস্টানদের কেউ কেউ বড়দিনে গির্জায় গিয়ে প্রার্থনা করেন।


উল্লেখ্য, বর্তমানে লস এঞ্জেলেসে ব্যাপকভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। খৃস্টান সম্প্রদায়ের অনেকেও আক্রান্ত বলে খবর পাওয়া গেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

শেয়ার করুন

পাঠকের মতামত