আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেস ভ্রমণে থাকতে হবে কোয়ারেন্টাইনে

লস এঞ্জেলেস ভ্রমণে থাকতে হবে কোয়ারেন্টাইনে

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বাড়তে থাকায় এবার ভ্রমণ বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে কর্তৃপক্ষ।

নতুন নীতিমালা অনুযায়ী, লস এঞ্জেলেস কাউন্টির বাইরে থেকে যারা ভ্রমণ করে আসবেন, সেসব ভ্রমণকারীদের অবশ্যই দশদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সোমবার (২৮ ডিসেম্বর) প্রেস রিলিজের মাধ্যমে এই নিয়ম জারির ঘোষণা দেন লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ৷

এছাড়া ভ্রমণকারীদের মধ্যে কারো যদি করোনার উপসর্গ দেখা দেয় অথবা করোনা পজেটিভ হয়, তবে তাকে দশ দিনের আইসোলেশনে থাকতে হবে।

পাবলিক হেলথ ডিপার্টমেন্ট জানায়, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় কোনোভাবেই বাইরে বের হওয়া যাবে না এবং কারো সাথে সাক্ষাৎ করা যাবে না। তবে এই নিয়ম ভাঙ্গলে কোনো জরিমানার বিধান আছে কী না, সেটি উল্লেখ করেনি কর্তৃপক্ষ।

পাবলিক হেলথ ডিপার্টমেন্ট জানান, লস এঞ্জেলেস কাউন্টির বাইরে থেকে আসা বাসিন্দাদের সংক্রমণের বড় ঝুঁকি রয়েছে। এছাড়া ভাইরাসটি সনাক্ত হতে অন্তত ১৪ দিনের মতো সময় লাগে। তাই কোয়ারেন্টাইনে থাকাটা গুরুত্বপূর্ণ।

লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত অক্টোবর থেকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয় লস এঞ্জেলেসে।

সোমবার লস এঞ্জেলেসের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলোতে রেকর্ড সংখ্যক করোনা রোগী ভর্তি হয়েছে। প্রায় ৭ হাজার রোগী ভর্তি হয়েছে সেদিন।

সোমবার সকাল পর্যন্ত মাত্র ৫৪টি জরুরি বিভাগের আসন খালি ছিলো লস এঞ্জেলেস কাউন্টিতে। এর মধ্যে অর্ধেক শিশুদের জন্য। দুই-তৃতীয়াংশ জরুরি বিভাগের আসন করোনা রোগী দিয়ে পূর্ণ হয়ে গেছে।

সংকট মেটাতে অধিকাংশ এম্বুলেসে জরুরি সেবার উপযোগী করে তোলা হচ্ছে। কারণ মূমুর্ষ রোগীদের ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালের বাইরে চিকিৎসার জন্য অপেক্ষা করতে হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে সামনে অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করবে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত