আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বাড়লো 'স্টে হোম' এর সময়সীমা

ক্যালিফোর্নিয়ায় বাড়লো 'স্টে হোম' এর সময়সীমা

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চলমান স্টে-এট-হোম নির্দেশ দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে করোনা রোগী উপচে পড়ায় পুরোনো নির্দেশ আবারো বর্ধিত করা হলো।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার গভর্নর অফিস স্টে হোম অর্ডার বর্ধিত করার ঘোষণা দেন।

২০২০ সালের শেষ মাসগুলোর মতো ২০২১ সালের শুরুতে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও সান জোয়াকুইন ভ্যালিতে এই স্টে-এট-হোম অর্ডার জারি থাকবে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ক্রমবর্ধমান রোগী ভর্তি ও জরুরি বিভাগে আসন সংকট দেখা দেওয়ায় এই কঠোর পদক্ষেপ বর্ধিত করেছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্যসেবীরা বলছেন, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় এবার করোনোর তৃতীয় ঢেউ শুরু হয়েছে। প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান সীমিত ও রেস্টুরেন্টে বসে খাওয়া নিষেধ থাকলেও অনেকেই এই নিষেধাজ্ঞা পালন করেনি।

এছাড়া থ্যাংকসগিভিং এর ধাক্কা সামলে না উঠতেই বড়দিনের ছুটি উস্কে দিয়েছে সংক্রমণ। বড়দিনের পার্টি করায় ও ভ্রমণ বেড়ে যাওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে আরো বেশি। প্রতি ছয় মিনিটে রাজ্যটিতে করোনা সংক্রান্ত একজন বাসিন্দার মৃত্যু হচ্ছে।

এছাড়া হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও ক্রমেই বাড়ছে। সেই সাথে জরুরি বিভাগের আসন সংকট দেখা গেছে। করোনার রেড জোনে অবস্থান করছে সান জোয়াকুইন ভ্যালি ও ক্যালিফোর্নিয়া।

মূলত জরুরি বিভাগের আসন সংখ্যা কমে যাওয়ার কারণেই স্টে-এট-হোম অর্ডার বর্ধিত করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি ড. ক্রিস্টিয়ানা ঘ্যালি বলেন, জরুরি বিভাগের আসন সংখ্যা ১৫ শতাংশের বেশি খালি হলেই স্টে-এট-হোম অর্ডার বাতিল করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত