আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে করোনার কারণে মানসিক সমস্যা, চলছে চিকিৎসা

লস এঞ্জেলেসে করোনার কারণে মানসিক সমস্যা, চলছে চিকিৎসা

ছবি: এলএবাংলাটাইমস

করোনার কারণে মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে, এমন সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলো স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনায় আক্রান্ত বাসিন্দারা করোনা সেরে গেলে বিভিন্ন উদ্বীগ্নতা ও বিসন্নতাসহ মানসিক সমস্যায় ভুগছেন বলেও জানা গেছে।

এবার লস এঞ্জেলেসের চিকিৎসকগণ এক করোনা রোগীর খোঁজ পেলেন, যিনি করোনায় আক্রান্ত হয়ে বেশ বড় কিছু মানসিক সমস্যায় ভুগছেন। করোনার চিকিৎসা চলাকালীন সময়ে চিকিৎসাররা বিষয়টি বুঝতে পারেন।

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্যকেন্দ্রগুলো করোনার কারণে শারীরিক সমস্যাগ্রস্ত রোগীতে পূর্ণ রয়েছে। এর মধ্যে মানসিক সমস্যার বিষয়টি উদ্বিগ্নতা আরো বাড়িয়ে দিয়েছে।

করোনায় আক্রান্তদের অনেকের মধ্যে মানসিক সমস্যা সৃষ্টি হওয়া বিষয়ে ইতোমধ্যে গবেষণা চলছে। তবে এখন পর্যন্ত খুব কম তথ্যই এই বিষয়ে পাওয়া সম্ভব হয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, খুব সম্ভবত ভাইরাসের কারণে ইমিউন সিস্টেম অথবা ইনফ্লেমেটরি সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। এর ফলেই মানসিক সমস্যা তৈরি হয়।

এদিকে, লস এঞ্জেলেসে করোনার কারণে মানসিক সমস্যায় ভুগতে থাকার চিকিৎসা শুরু হয়েছে। মনোরোগ বিশেষজ্ঞ ড. স্টিভেন সিয়েগাল বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমাদের এখানে করোনার কারণে মানসিক সমস্যা সৃষ্টি হয়েছে এমন একজন ভর্তি আছেন'।

ড. স্টিভেন সিয়েগাল বলেন, এই সমস্যায় আক্রান্ত রোগীরা বাস্তবতা থেকে দূরে সরে যায়। তাদের চিন্তা ও আবেগে অসাঞ্জস্যতা সৃষ্টি হয়। অনেকের মনে হয় তাদেরকে পুলিশ ধরতে আসছে অথবা পরিবারের কেউ তাদের ক্ষতি করতে চাইছে।

তবে করোনার কারণে মানসিক সমস্যা সৃষ্টি হওয়ার ঘটনা এখনো তেমনভাবে ঘটেনি বলে দাবি করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত