আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আবারো সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ক্যালিফোর্নিয়ায়

আবারো সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ক্যালিফোর্নিয়ায়

ছবি: এলএবাংলাটাইমস

নতুন বছরের শুরুতে আবারো দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো ক্যালিফোর্নিয়ায়। শুক্রবারে (১ জানুয়ারি) একদিনে রাজ্যটিতে ৫৮৫ জন বাসিন্দা করোনায় মারা গেছে।

দ্য স্টেট ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, একই দিনে রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৪৭ হাজার বাসিন্দা। করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার জন।

রাজ্যের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে করোনা রোগীর চাপ আগের থেকে আরো অনেক বেড়েছে। স্বাস্থ্যসেবীরা বলছেন, হাসপাতালগুলো এক ভয়াবহ অবস্থার মাঝখানে দাঁড়িয়ে আছে। চারদিকে মৃত্যু ও আক্রান্ত ভয়াবহভাবে ছড়িয়ে গেছে।

লস এঞ্জেলেসের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভয়াবহ অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। এছাড়া জরুরি বিভাগের আসন আশংকাজনক হারে কমে গেছে।

এই পরিস্থিতি সামাল দিতে গভর্নর গেভিন নিউসাম ইউএস আর্মির সহায়তা নিয়েছেন। লস এঞ্জেলেসের ছয়টি হাসপাতালে অক্সিজেন সাপ্লাই এর জন্য জরুরি স্থাপনা নির্মাণ করতে সহায়তা করবেন ইউএস আর্মির সদস্যরা।

বেশিরভাগ হাসপাতালগুলোতেই অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। সেই সাথে জরুরি বিভাগের আসন সংকট এখনো কাটেনি। এখনো সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় জরুরি বিভাগের কোনো আসন খালি নেই। দ্য সান জোয়াকুইন ভ্যালির জরুরি বিভাগেও কোনো আসন নেই। দ্য বে এরিয়াতে ছয় শতাংশ আসন খালি রয়েছে, সেক্রামেন্টোতে খালি রয়েছে ১১ শতাংশ জরুরি বিভাগের আসন।

এদিকে, লস এঞ্জেলেস কাউন্টিতেও করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার ২০ হাজার জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২০০ জন।

স্বাস্থ্যসেবীরা জানান, লস এঞ্জেলেসের প্রতি ১০ মিনিটে একজন করে বাসিন্দা মারা যাচ্ছে৷ ফলে কাউন্টি জুড়ে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। গতকাল ৯০ জন বাসিন্দাকে রাতের বেলা আটক করেছে লস এঞ্জেলেস পুলিশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত