আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় করোনার নতুন স্ট্রেইনে একদিনে আক্রান্ত ২৪

ক্যালিফোর্নিয়ায় করোনার নতুন স্ট্রেইনে একদিনে আক্রান্ত ২৪

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টিতে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে মঙ্গলবার (৫ জানুয়ারি) একদিনে আরো ২৪ জন আক্রান্ত হয়েছে। এছাড়া আরো চারজনের দেহে এটি সনাক্ত হতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা। সান দিয়েগো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে সান দিয়েগোতে নতুন স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। এর আগে ডিসেম্বরের ২৯ তারিখ প্রথমবার এক ব্যক্তির শরীরে করোনার নতুন এই স্ট্রেইনটি ধরা পরে। এরপর দিন আরো চারজনের শরীরে নতুন এই স্ট্রেইন সনাক্ত হয়।

গত বছরের শেষে যুক্তরাজ্যে সর্বপ্রথম করোনার নতুন এই স্ট্রেইন দেখা দেয়। ব্রিটিশ বিজ্ঞানীরা প্রথম বি১১৭ নামের নতুন স্ট্রেইনটি চিহ্নিত করেন। নতুন এই স্ট্রেইনের কারণে যুক্তরাজ্যে ভয়াবহ আকারে সংক্রমণ ছড়িয়ে পরে। পরে দক্ষিণ আফ্রিকা ও দুবাইসহ আরো কিছু দেশে এটি ছড়িয়ে পরার কথা জানা যায়।

সান দিয়েগোর স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বি১১৭ ইতোমধ্যে জনসাধারণের মাঝে ছড়িয়ে পরেছে। এর কারণ হিসেবে তাঁরা বলেন, মঙ্গলবার একদিনে যে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে তাদের কারো সাম্প্রতিক সময়ে ভ্রমণের ইতিহাস নেই। এছাড়া আক্রান্ত ২৪ জন আলাদা ১৯টি পরিবারের বাসিন্দা। তারা কেউই কারো সংস্পর্শে আসেনি।

কর্তৃপক্ষ আরো জানায়, বি১১৭ স্ট্রেইনে আক্রান্তদের বয়স ১০ থেকে ৭০ এর মধ্যে। আক্রান্তদের বেশিরভাগ সান দিয়েগোর বাসিন্দা। এছাড়া ছুলা ভিসতা, লা মেসা এন্ড লেকসাইড এর বাসিন্দাও রয়েছে। এর আগে সান বার্নাডিনো, কোলোরাডো ও নিউ ইয়র্কে কয়েকজনের দেহে স্ট্রেইনটি সনাক্ত হয়েছিলো।

আক্রান্তদের মধ্যে কেউ মৃত্যুঝুঁকিতে না থাকলেও একজন নারীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। করোনার গতানুগতিক ভাইরাসটি থেকে নতুন এই স্ট্রেইন আরো ঝুঁকিপূর্ণ ও মানুষ থেকে মানুষে আরো দ্রুত ছড়াতে পারে। তবে এটি প্রাণঘাতি নয় বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। সাধারণত যেসব অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানেই এই স্ট্রেইনটির সংক্রমণ সনাক্ত হচ্ছে।

নতুন এই স্ট্রেইন মোকাবেলায় করোনার মতো একই স্বাস্থ্যবিধি পালন করতে হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। বাসিন্দাদের জনসমাগম এড়িয়ে চলা, হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা ও ভ্রমণ না করার পরামর্শ দেন তাঁরা।

তবে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে নতুন এই স্ট্রেইন সনাক্তের খবর পাওয়া যায়নি। কাউন্টি হেলথ ডিরেক্টর বারবার ফেরেরা বলেন, সতর্কতা অবলম্বণ না করলে লস এঞ্জেলেসে এটি ছড়িয়ে পরতে বেশি সময় লাগবে না। ফলে লস এঞ্জেলেসের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পরবে।

ইনফেকশন প্রিভেনশন এন্ড এন্টিমাইক্রোবায়াল এর বিশেষজ্ঞ ডঃ নেহা নানদা বলেন, নতুন এই স্ট্রেইনের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা কার্যকরি হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত