আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সাবেক প্রেমিকাকে হত্যার পর পুলিশি ধাওয়ায় প্রেমিকের আত্মহত্যা

সাবেক প্রেমিকাকে হত্যার পর পুলিশি ধাওয়ায় প্রেমিকের আত্মহত্যা

এলএবাংলাটাইমস

তিন বছরের শিশুকন্যার সামনে সাবেক প্রেমিকাকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন হারবার্ট নিক্সন ফ্লোরেস (৪৬) নামের এক ব্যক্তি।

শনিবার (৯ জানুয়ারি) সাবেক প্রেমিকাকে হত্যার দায়ে পুলিশি ধাওয়া খেয়ে টেক্সাসের কাছে আত্মহত্যা করেন এই ব্যক্তি।

ইরভিং পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, লস এঞ্জেলেস এফবিআই ফিউজিটিভ টাস্ক ফোর্সের অভিযানে সহায়তা করতে ইরভিং পুলিশের একটি দল হত্যাকারী ওই ব্যক্তিকে ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ অপরাধীর নিকটে চলে গেলে হ্যান্ডগান দিয়ে নিজের উপর গুলি চালায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ‘সাবেক প্রেমিকা কারেন রুইযকে (৩৫) হত্যার পর ফ্লোরেস ইরভিং এ পরিবারের কাছে যাচ্ছিলেন। পুলিশ পতিমধ্যে আরলিংটনের কাছে হত্যাকারীর গাড়িকে সনাক্ত করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফ্লোরেস গাড়ি চালিয়ে ডালাসের দিকে চলে যেতে চেষ্টা করেন। পরে ডালাস পুলিশ এয়ার ইউনিট ও গ্রাউন্ড ইউনিট ফ্লোরেসের গাড়িকে ধাওয়া করে। একপর্যায়ে গাড়ি নিয়ে পালানোর পথ বন্ধ হয়ে যাওয়ায় অপরাধী ফ্লোরেস গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। পুলিশ ধাওয়া করে তার খুব কাছে চলে গেলে নিজের হাতে থাকা হ্যান্ডগান দিয়ে নিজের উপর গুলি চালায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়’।

এর আগে বুধবার সকালে বার্টি এভিনিউ এর ৯০০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে লস এঞ্জেলেস পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে এক নারীকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় পুলিশ। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার আগেই মারা যায় ওই নারী।   

পরবর্তীতে লস এঞ্জেলেস পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ থেকে হত্যাকারীকে সনাক্ত করতে সক্ষম হয়। অপরাধীকে ধরতে তদন্ত শুরু করে লস এঞ্জেলেস এফবিআই ফিউজিটিভ টাস্ক ফোর্স।

সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, কারেন রুইয নামের ওই নারী ঘরের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করছে। এরপরেই ফ্লোরেস পিছন থেকে বন্দুক দিয়ে একাধিক রাউন্ড গুলি চালায় করে ওই নারীর উপর।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত