আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে 'আন্ডারগ্রাউন্ড পার্টি' থেকে আটক ১৮২

লস এঞ্জেলেসে 'আন্ডারগ্রাউন্ড পার্টি' থেকে আটক ১৮২

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে দুইটি আলাদা আন্ডারগ্রাউন্ড পার্টি থেকে ১৮২ জনকে আটক করেছে পুলিশ। এসব পার্টি থেকে ব্যাপক হারে ও দ্রুত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (৯ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়। তবে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট অফিস বিষয়টি মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ করেছে।

শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, দুইটি বানিজ্যিক বিল্ডিং এ আন্ডারগ্রাউন্ড পার্টির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ভেরমোন্ট-স্লাউশোন ব্লক ও পিকো বোলেভার্ড ব্লকের দুইটি বিল্ডিং এ এই অভিযান দুইটি চালানো হয়।

তবে অভিযান বিষয়ে আর কোনো বৃত্তান্ত প্রকাশ থেকে বিরত থেকেছে শেরিফ ডিপার্টমেন্ট অফিস।

মূলত করোনার সংক্রমণ রোধে লস এঞ্জেলেস কাউন্টিতে সকল প্রকার জনসমাগম ও পার্টি নিষিদ্ধ করা হয়েছে। তবু প্রায়শই স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা ভঙ্গ করে পার্টি করা হচ্ছে লস এঞ্জেলেসে।

শেরিফ এলেক্স ভিলানুইভা বলেন, 'ইতোমধ্যে আমরা বেশকিছু আন্ডারগ্রাউন্ড পার্টির খবর পেয়ে অভিযান পরিচালনা করেছি। সংক্রমণ রোধে এসব সুপার স্প্রেডার আন্ডারগ্রাউন্ড পার্টিতে অভিযান অব্যাহত থাকবে। আমাদের এখন প্রধান লক্ষ হচ্ছে যে কোনো উপায়ে করোনার সংক্রমণ রোধে কাজ করা'।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সকল পার্টি ও জনসমাগম এড়িয়ে যেতে বাসিন্দাদের পরামর্শ দিয়ে বলেন, 'করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা বৃদ্ধি রুখতে আমাদের অবশ্যই পরিবারের বাইরে অন্য কারো সাথে মেলামেশা ও জনসমাগম বন্ধ করতে হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত