আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার ক্যাপিটল হিলে কড়া নিরাপত্তা, হামলার শঙ্কা

ক্যালিফোর্নিয়ার ক্যাপিটল হিলে কড়া নিরাপত্তা, হামলার শঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন জানুয়ারির ২০ তারিখ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন জো বাইডেন। আর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন রাজধানী ওয়াশিংটনসহ ৫০টি অঙ্গরাজ্যে সশস্ত্র সহিংসতার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে এফবিআই।

এফবিআই এর এই সতর্কবার্তার পর কড়া নিরাপত্তা জারি করা হয়েছে ক্যালিফোর্নিয়ার স্টেট ক্যাপিটলে। নিয়মিত নিরাপত্তার বাইরে বাড়তি কড়া নিরাপত্তা বেষ্টনী যুক্ত করা হয়েছে, যোগ করা হয়েছে বাড়তি জনবল। 

কর্তৃপক্ষ জানায়, বুধবার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে ট্রাম্পপন্থি ও শ্বেতাঙ্গ উগ্রপন্থিদের নজিরবিহীন হামলার পর এবং বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এফবিআই এর সতর্কবার্তার পর ক্যালিফোর্নিয়ার ক্যাপিটলে বাড়তি এই সতর্কতা জারি করা হয়েছে।

তবে ক্যালিফোর্নিয়ার ক্যাপিটলে হামলার শঙ্কার সুস্পষ্ট কোনো তথ্য রয়েছে কী না, এই বিষয়ে তথ্য প্রকাশ থেকে বিরত থেকেছে কর্তৃপক্ষ। এছাড়া স্যাক্রোমেন্টোর ক্যাপিটলে বাড়তি কী নিরাপত্তা বেষ্টনী জারি করা হয়েছে, সেটি জানাতেও অস্বীকৃতি জানায় কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়া স্টেট ক্যাপিটলের নিরাপত্তা প্রধান এলিসা ব্যাকলে জানান, যেকোনো ধরণের হামলা প্রতিহত করার জন্য আমাদের সশস্ত্রবাহিনী প্রস্তুত রয়েছে। নতুন নিরাপত্তা বেষ্টনী যোগ করা হয়েছে, সেই সাথে জনবল বাড়ানো হয়েছে।

স্টেট সিনেট ক্যাটরিনা রড্রিগেজ সাময়িকভাবে স্টেট ক্যাপিটল বন্ধ রাখার পাশাপাশি বাড়তি সতর্কতা যোগ করতে পরামর্শ দিয়েছেন।

ক্যালিফোর্নিয়া রাজ্যের দুই আইনপ্রণেতা হেনরি স্টারন ও টম আমবার্গ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করার প্রক্রিয়ায় সমর্থন জারি করে আইন স্বাক্ষর করবেন। তাই স্টেট ক্যাপিটল ট্রাম্পপন্থিদের হামলার কেন্দ্রবিন্দু হতে পারে।

সোমবার (১১ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বলেন, আমাদের সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিরাপদে থাকতে হবে।

এর আগে গত বুধবার লস এঞ্জেলেস কাউন্টিতেও উগ্র ট্রাম্পপন্থি সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাম্পপন্থি সমর্থকদের মধ্যে অনেককে আটক করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত