আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে কঠোর হচ্ছে মাস্ক ব্যবহার আইন, জরিমানার বিধান

লস এঞ্জেলেসে কঠোর হচ্ছে মাস্ক ব্যবহার আইন, জরিমানার বিধান

ছবি: এলএবাংলাটাইমস

করোনা প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর আইন জারি করতে যাচ্ছে লস এঞ্জেলেস কাউন্টি। বুধবার (১৩ জানুয়ারি) বাসিন্দাদের মাস্ক ব্যবহার নিশ্চিতে আইন জারির জন্য লস এঞ্জেলেস সিটি কাউন্সিল ভোট দিয়েছে।

সেই সাথে মাস্ক ব্যবহার করতে যারা অস্বীকৃতি জানাবে অথবা কারো সাথে মাস্ক ছাড়া মুখোমুখি হবে, তাদের বিরুদ্ধে অধ্যাদেশ জারির খসড়া তৈরি করতে সিটি এটর্নিকে নির্দেশ দেওয়া হয়েছে।

কাউন্সিলম্যান মাইক বনিনের প্রস্তাবিত অধ্যাদেশে যারা 'ইনডোর পাবলিক প্লেসে' মাস্ক ব্যবহার করবে না, তাদের বিরুদ্ধে জরিমানার বিধান রাখা হয়েছে। সেই সাথে যারা কারো সাথে মুখোমুখি হওয়ার সময় মাস্ক ব্যবহার করবে না, তাদের জন্যও একই বিধান রাখা হবে৷

কাউন্সিলম্যান মাইক বেনিন বলেন, দুইটি কারণে মাস্ক বিষয়ে এই অধ্যাদেশ জারি করা প্রয়োজন হয়ে পড়েছে৷ প্রথমত মাস্ক ছাড়াই বাসিন্দারা শপিংমল সেন্টারগুলোতে ভীড় করছে, মাস্ক পড়তে বললেও অনেকে সেটি শুনছেন না। দ্বিতীয়ত, অনেকে মাস্ক ছাড়াই পাবলিক প্লেসে অন্যের 'পার্সোনাল স্পেস' এ চলে যাচ্ছে, অনেকেই এটি করোনার বিরুদ্ধে তাদের 'এগ্রেসিভ' মনোভাব দেখানোর জন্য করছে। ফলে করোনা সংক্রমণ কোনো ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

মাইক বেনিনের এই অধ্যাদেশে সায় দিয়েছেন অন্য কাউন্সিলম্যানরাও। তাঁরা বলেন, 'সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে, এতে খুব শীঘ্রই মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আসবে না। তাই বাসিন্দাদের মাস্ক ব্যবহারে আইন জারি করা প্রয়োজন। অন্যথায় জরিমানার বিধান রাখা উচিত'।

এই অধ্যাদেশে আগামী ৩০ দিনের মধ্যে বাসিন্দাদের মাস্ক ব্যবহারের প্রতিবেদন তৈরির পাশাপাশি সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ এবং সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এছাড়া প্রধান বিধায়কের সাথে সম্মিলিতভাবে সিটি এডমিনিস্ট্রেটিভ অফিস, ইকোনমিক ওয়ার্কফোর্স এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ কর্তৃপক্ষকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রচারণা ও বাসিন্দাদের মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধ করার জন্য কাজ করতে নির্দেশ দেওয়া হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত