আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় এখন ভ্যাকসিন পাচ্ছেন কারা? জেনে নিন!

ক্যালিফোর্নিয়ায় এখন ভ্যাকসিন পাচ্ছেন কারা? জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়াজুড়ে চলছে টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীসহ ৬৫ বছর এবং তার বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া হচ্ছে।

তবে ক্যালিফোর্নিয়ার সকল কাউন্টি এখনই বয়স্ক নাগরিকদের টিকার আওতায় আনতে পারছে না।

শুক্রবার (১৫ জানুয়ারি) লোকাল হেলথ ডিপার্টমেন্ট  লস এঞ্জেলেস কাউন্টি, অরেঞ্জ কাউন্টি, রিভার সাইড কাউন্টি, সান বার্নার্ডিনো কাউন্টি এবং ভেনচুরা কাউন্টিতে কারা টিকা পাবেন, সেটির বিবৃতি প্রকাশ করেন।

চলুন দেখে নিই বর্তমানে এই কাউন্টিগুলোতে কারা টিকা পাচ্ছেন:

লস এঞ্জেলেস কাউন্টি: লস এঞ্জেলেস কাউন্টিতে এখন শুধুমাত্র স্বাস্থ্যসেবী ও দীর্ঘমেয়াদি হেলথ ফেসিলিটিস এর সাথে যারা যুক্ত আছেন, তাদেরকে প্রথম ধাপে টিকা দেওয়া হচ্ছে।

ডোজ সংকটের কারণে এখন ৬৫ বছর ও তার বেশি বয়েসীদের টিকা দেওয়া সম্ভব হবে না। এখনো ৫ লাখ স্বাস্থ্যসেবীকে টিকা দেওয়াই সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ডজার স্টেডিয়ামকে অস্থায়ী টিকাদান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। আগামী সপ্তাহে আরো পাঁচটি টিকাদান কেন্দ্র খোলা হবে৷

অরেঞ্জ কাউন্টি: অরেঞ্জ কাউন্টিতে স্বাস্থ্যসেবীদের পাশাপাশি ৬৫ ও তার বেশি বয়েসীদের টিকা দেওয়া হচ্ছে। ডিজনিল্যান্ড থিম পার্ককে টিকাদান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে৷ অরেঞ্জ কাউন্টিতে সকল পর্যায়ের স্বাস্থ্যসেবীরাই টিকা পাচ্ছেন।

রিভারসাইড কাউন্টি: রিভারসাইড কাউন্টিতে ৬৫ ও তার বেশি বয়েসীদের টিকা দেওয়া শুরু হয়ে গেছে। ক্লিনিকগুলোকে টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এছাড়া শিক্ষাখাত, ডেন্টিস্ট, শবাধার স্টাফ, খাদ্য ও কৃষি কর্মী ও ফার্মেসি স্টাফদের টিকা দেওয়া হচ্ছে।

সান বার্নার্ডিনো কাউন্টি: সান বার্নার্ডিনো কাউন্টিতে স্বাস্থ্যসেবীদের পাশাপাশি ৬৫ ও তার বেশি বয়েসীদের টিকা দেওয়া হচ্ছে। তবে সান বার্নার্ডিনো কাউন্টিতেও ডোজ সংকট থাকায় এপয়েনমেন্ট খুব ধীর গতিতে চলবে।

ভেনচুরা কাউন্টি: ভেনিচুরা কাউন্টিতেও এখনো ৬৫ বছরের বেশি বাসিন্দাদের টিকা দেওয়া শুরু হচ্ছে না। শুধুমাত্র স্বাস্থ্যসেবী ও দীর্ঘমেয়াদী হেলথ কেয়ার কর্মীদের টিকা দেওয়া হচ্ছে ভেনচুরা কাউন্টিতে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত