আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

লস এঞ্জেলেসের সর্ববৃহৎ ইফতার মাহফিল করলো “MUNA”

লস এঞ্জেলেসের সর্ববৃহৎ ইফতার মাহফিল করলো “MUNA”

দীর্ঘ ষোল ঘন্টা ১৪ মিনিটের দীর্ঘ সওম পালন করছেন লস এঞ্জেলেসবাসী মুসলমান গন। তার পরো কারো চেহারায় যেন মলিনতা নেই। সবার চোখে মুখে আল্লাহর কাছ থেকে রহমত পাবার আশা। কারন, মহান আল্লাহ তায়ালা নিজেই রমজানের রোজার পুরষ্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।  নানা রকম সুগন্ধির ঘ্রানে খুশবো মুখরিত
পরিবেশ। লস এঞ্জেলেসে 'মুসলিম উম্মাহ্'র ইফতার মাহফিল  পবিত্রতায় ধর্মীয় ভাব গামভীর্য সর্বত্র।
প্রবাসী বাংলাদেশীদের  ভালোবাসায় সিক্ত এক অন্য আমেজ। সবচেয়ে বড় ইফতার পার্টি তো বটেই,
দিন যতই যাচ্ছে রোজাদার বাংলাদেশীদের নিকটে যেন সবচেয়ে আকর্ষণিয় অনুষ্ঠানেও পরিনত হচ্ছে
মুনা'র ইফতার মাহফিল'টি। ২১শে জুন রবিবার লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হলো মুসলিম উম্মাহ্ অব
নর্থ আমেরিকা(MUNA) সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যপ্টারের বার্ষিক ইফতার মাহফিল।


 স্থানিয় শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত সহশ্রাধিক রোজাদার এই ইফতার মাহফিলের ব্যবস্থাপক ছিলেন মুনার চ্যাপ্টার সেক্রেটারি আশরাফ হোসেন আকবর। এসিষ্ট্যান্ট সেক্রেটারি শামসুল আরেফিন হাসিবের
পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন "কাউন্সিল অন আমেরিকান
ইসলামিক রিলেশন্স" 'কেয়ার'(CAIR) ক্যালিফোর্নিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রাদার হুসাম আয়লুস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুনার ওয়েষ্টার্ন জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান, জোন ভাইস
প্রেসিডেন্ট মো: ময়েজ উদ্দীন।



আরো বক্তব্য রাখেন কমিউনিটি লিডার ও বাফলা(BUFLA)
প্রেসিডেন্ট(ইলেক্ট) মেজর(অব:) এনামুল হামিদ, প্রাক্তন প্রেসিডেন্ট ও উইমেন সংগঠক ড্যানি
তাইয়্যেব, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি অব লস এঞ্জেলেসের প্রফেসর ড: আব্দুল আউয়াল,
অন্টারিও ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট আব্দুর রশিদ , ড: জুলফিকার আলী খান, আব্দুল মুকীত
আযাদ, আব্দুল মান্নান, ড: শরীফুল ইসলাম প্রমুখ।


 মুনা'র নিজস্ব শিল্পীগোষ্ঠী "কান্ডারি"র পরিবেশিত
কোরাস কন্ঠের মাহে রমজানের গান এবং আনিসুর রহমানের দরাজ কন্ঠে ''মালিক তুমি জান্নাতে
তোমার পাসে আমার একটি ঘর বানিয়ে দিও" হ্রিদয় কার গানটি সকলেই তন্ময় হয়ে উপভোগ
করেন।  আশরাফ হোসেন আকবরের সম্পাদনায় মুনা'র অনিয়মিত প্রকাশনা "কান্ডারি" রমজানের
বিশেষ সংখ্যা প্রকাশ করে।


প্রতি বছরই মুনার সুশৃঙ্খল এই ইফতার মাহফিলে সাউদার্ন
ক্যালিফোর্নিয়ার দুর দুরান্ত থেকে অনেক বাংলাদেশী ছুটে আসেন। স্কুলগামী বাচ্চাদের জন্য দুই গ্রুপে
কূর'আন কম্পিটিশন ও পুরষ্কারের আয়োজন করা হয়। সর্বশেষে চ্যপ্টার প্রেসিডেন্ট আলী আকবর
অভ্যাগতদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত করেন।


শেয়ার করুন

পাঠকের মতামত