আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

জমছে মৃতদেহ: লস এঞ্জেলেসে স্থগিত 'এয়ার কোয়ালিটি রুলস'

জমছে মৃতদেহ: লস এঞ্জেলেসে স্থগিত 'এয়ার কোয়ালিটি রুলস'

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত করোনায় মৃত ২ হাজার ৭০০ জন বাসিন্দার মৃতদেহ জমা পড়ে আছে শবাধারের কোল্ড স্টোরেজগুলোতে।

তাই শবাধারের উপর উদ্ভুত চাপ কমাতে সাময়িক সময়ের জন্য লস এঞ্জেলেস কাউন্টি এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে এয়ার কোয়ালিটি কন্ট্রোল আইন স্থগিত করেছে।

লস এঞ্জেলেস কাউন্টির ২৮টি শবাধারের কোল্ড স্টোরেজগুলোতে প্রচুর মৃতদেহ জমা পড়ে আছে। তবে লস এঞ্জেলেস এয়ার কোয়ালিটি রুলস এর কারণে এসব মৃতদেহ দাহ করার জন্য এতোদিন পুরোদমে কাজ চালিয়ে যায়নি শবাধারগুলো।

এর কারণ, লস এঞ্জেলেসের এয়ার কোয়ালিটির নিয়ম অনুযায়ী, বাতাসে দূষণের পরিমাণ কমাতে একদিনে নির্দিষ্ট সংখ্যক মৃতদেহ পোড়াতে হবে। মৃতদেহ দাহ করার ফলে বাতাসে মার্কারিসহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক বস্তু মিশে যাওয়ায় সতর্কতা স্বরূপ এই নিয়ম জারি করে কর্তৃপক্ষ।

তবে করোনায় মৃতের হার ব্যাপক বেড়ে যাওয়ায় আগামী ১০ দিনের জন্য লস এঞ্জেলেস কাউন্টির এয়ার কোয়ালিটি রুলস স্থগিত করেছে কর্তৃপক্ষ। সাময়িক সময়ের জন্য এই আইন স্থগিত না করলে শবাধারের কোল্ড স্টোরেজে কোনো জায়গা খালি থাকবে না বলে জানায় কর্তৃপক্ষ।

সাউথ কোস্ট এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট এর সুপারিশে এই আইন সাময়িক সময়ের জন্য এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে স্থগিত করা হয়েছে।

মহামারি শুরুর আগের তুলনায় বর্তমানে প্রায় দ্বিগুণ সংখ্যক বাসিন্দা মারা যাচ্ছে। ফলে শবাধারগুলোতে চাপ পড়েছে দ্বিগুণ। লস এঞ্জেলেসে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১৩ হাজার ৯৩৬ জন বাসিন্দা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত