আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

করোনা টিকা নিতে কমিউনিটির বয়স্কদের প্রতি আহ্বান

করোনা টিকা নিতে কমিউনিটির বয়স্কদের প্রতি আহ্বান

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টি: লস এঞ্জেলেস কাউন্টিতে ৬৫ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ইতোমধ্যে অনলাইনের মাধ্যমে টিকা গ্রহণের অগ্রীম রিজার্ভেশন চলছে।

লস এঞ্জেলেস কাউন্টির বাঙ্গালি কমিউনিটির ৬৫ ও এর বেশি বয়েসী বাসিন্দারাও টিকাদান কর্মসূচির আওতায় পড়বেন। এর জন্য অনলাইনে অগ্রীম রিজার্ভেশন করতে হবে ও নির্দিষ্ট তারিখে টিকাদান কেন্দ্রে যেয়ে টিকা গ্রহণ করতে হবে।

কারা টিকা পাবেন?

বাঙ্গালি কমিউনিটির ৬৫ ও এর বেশি বয়েসী সকল বাসিন্দারা টিকা পাবেন। এছাড়া কমিউনিটির কারো যদি হেলথ ইন্সুরেন্স কিংবা লিগ্যাল ডকুমেন্ট না থাকে, তারাও টিকা পাবেন। সম্পূর্ণ বিনামূল্যে করোনার এই টিকা প্রদান করা হবে। তবে টিকা গ্রহণের সময় আপনার বয়স ৬৫ ও আপনি লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দা কী না- সেটি নিশ্চিত করতে আইডি কার্ড সাথে রাখুন।

টিকা গ্রহণের অগ্রীম রিজার্ভেশনের জন্য করণীয় কী?

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকা গ্রহণের জন্য অগ্রীম রিজার্ভেশনের জন্য আবেদন করা যাবে। VaccinateLACounty.com ওয়েবসাইট থেকে অগ্রীম রিজার্ভেশন করতে হবে। এছাড়া https://carbonhealth.com/covid-19-vaccines   ওয়েবসাইটগুলোর মাধ্যমেও অগ্রীম রিজার্ভেশন করা যাবে। পাশাপাশি কাউন্টি পাবলিক হেলথ এর করোনা ইনফরমেশন হেল্প ডেস্কের নাম্বারে (833) 540-0473 ফোন দিয়ে যোগাযোগ করতে হবে।

লস এঞ্জেলেসের টিকাদান কেন্দ্রগুলোর ঠিকানা:

Pomona Fairplex, 1101 W McKinley Ave, Pomona, CA 91768

The Forum, 3900 W Manchester Blvd, Inglewood, CA 90305

California State University, Northridge, 18111 Nordhoff St, Northridge, CA 91330

A. County Office of Education, 12830 Columbia Way, Downey, CA 90242

Six Flags Magic Mountain, 26101 Magic Mountain Pkwy, Valencia, CA 91355

সা বার্নার্ডিনো কাউন্টি: টিকা নিতে সান বার্নার্ডিনোর বয়স্ক বাসিন্দাদের sbcovid19.com/vaccine ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া টিকা বিষয়ে সর্বশেষ আপডেট পেতে হলে ও নোটিফিকেশন পেতে হলে sbcovid19.com/vaccine এই ঠিকানায় যেতে হবে।

টিকা বিষয়ে কোনো তথ্য জানতে কিংবা যে কোনো প্রয়োজনে সপ্তাহের প্রতি সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্টি হেলথ ডেস্কের হটলাইন নাম্বার  (909) 387-3911 এ কল করে তথ্য জানা যাবে।

সান বার্নার্ডিনোর টিকাদান কেন্দ্রগুলো কোথায় জেনে নিন-

ARMC Family Health Centers in San Bernardino and Rialto

Hesperia Health Center

Ontario Health Center

San Bernardino Health Centre

County Human Resources Test Center (County employees only)

অরেঞ্জ কাউন্টি: অরেঞ্জ কাউন্টিতে বয়স্ক বাসিন্দাদের অনেক আগে থেকেই টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে। টিকার জন্য এপয়েন্টমেন্ট নিতে https://apps.apple.com/us/app/othena/id1396883362 এই ওয়েবসাইটে যেতে হবে।

ডিজনিল্যান্ড থিম পার্ককে প্রাথমিকভাবে টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

রিভারসাইড কাউন্টি: বয়স্কদের টিকা গ্রহণের সর্বশেষ জানার জন্য rivco.vaccines@ruhealth.org এই ঠিকানায় মেইল করতে হবে।

ভেনচুরা কাউন্টি: ভেনচুরা কাউন্টিতে ৭৫ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। টিকা পেতে বাসিন্দাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য https://www.venturacountyrecovers.org/vaccine-information/portal/ এই ওয়েবসাইটে যেতে হবে।

[বি:দ্র: টিকা গ্রহণের জন্য অগ্রীম রিজার্ভেশন নিতে কোনো টেকনিক্যাল সমস্যা হলে এলএ বাংলা টাইমস এর করোনা হেল্প ডেস্ক 424-222-0572 এর নাম্বারে যোগাযোগ করতে পারেন]

এছাড়া টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত