আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

লস এঞ্জেলেস কাউন্টিতে ছোট ব্যবসায়ীরা পাচ্ছেন ক্ষুদ্র ঋণ

লস এঞ্জেলেস কাউন্টিতে ছোট ব্যবসায়ীরা পাচ্ছেন ক্ষুদ্র ঋণ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণ প্রকল্প চালু করা হচ্ছে। লস এঞ্জেলেস কাউন্টি ডেভেলপমেন্ট অথোরিটি (এলএসিডিএ) আগামী জানুয়ারির ২৮ তারিখ থেকে 'স্মল বিজনেস স্টেবিলাইজেশন লোন প্রোগ্রাম' চালু করছে।

করোনায় বিপর্যস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের রক্ষার্থে ইউএস ইকোনমিক ডেভেলপমেন্ট এডমিনিস্ট্রেশন ১০ মিলিয়ন ডলারের এই ক্ষুদ্র ঋণ প্রকল্প পাশ করেছে।

করোনা রিলিফ, এইড এন্ড ইকোনমিক সিকিউরিটি এক্ট রিকোভারি এসিস্টেনস এর আওতায় এই অর্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রদান করা হবে। মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা টিকিয়ে রাখতে ও কর্মহীনতা ঠেকাতেই এই ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করা হচ্ছে।

চলতি মাস জানুয়ারির ২৮ তারিখ থেকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের জন্য আবেদন কার্যক্রম শুরু হবে। এই ক্ষুদ্র ঋণ পেতে হলে ঋণ প্রত্যাশিদের একটি ওয়েবিনারে যোগ দিতে হবে। Applying for An Affordable & Flexible LACDA loan নামের এই ওয়েবিনারে যোগ দিতে অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবিনারে অংশ নেওয়ার পর ক্ষুদ্র ঋণ পেতে কী কাগজপত্র লাগবে, সেগুলো জানানো হবে। এরপর ক্ষুদ্র ঋণ এর জন্য আবেদনকারীদের সাথে যোগাযোগ করা হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন-  https://lnks.gd/l/eyJhbGciOiJIUzI1NiJ9.eyJidWxsZXRpbl9saW5rX2lkIjoxMDEsInVyaSI6ImJwMjpjbGljayIsImJ1bGxldGluX2lkIjoiMjAyMTAxMjEuMzM3NDM3MTEiLCJ1cmwiOiJodHRwczovL2JpenN0YWJpbGl6YXRpb24ubGFjZGEub3JnLz91dG1fY29udGVudD0mdXRtX21lZGl1bT1lbWFpbCZ1dG1fbmFtZT0mdXRtX3NvdXJjZT1nb3ZkZWxpdmVyeSZ1dG1fdGVybT0ifQ.eUS7kZUvtnntuV5MOvqkDMIS8sbru7KR9WXaTM98Wk4/s/678055197/br/93454663111-l

ক্ষুদ্র ব্যবসায়ীর আবেদনের প্রেক্ষিতে ৫০ হাজার ডলার থেকে ৩ মিলিয়ন ডলার পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রাপ্তির আবেদন করা যাবে৷ সেক্ষেত্রে কমপক্ষে দুই বছর ধরে ব্যবসায়িক কার্যক্রম চালু থাকতে হবে।

লস এঞ্জেলেস কাউন্টি ডেভেলপমেন্ট অথোরিটি (এলএসিডিএ) জানায়, করোনার কারণে বিপর্যস্ত অর্থনীতি টিকিয়ে রাখতে ও লস এঞ্জেলেস কাউন্টির ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে এই প্রকল্প চালু করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত