আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের 'অভিবাসীপূর্ণ' এলাকায় সংক্রমণ বেশি

লস এঞ্জেলেসের 'অভিবাসীপূর্ণ' এলাকায় সংক্রমণ বেশি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির কিছু এলাকায় করোনার সংক্রমণ ব্যাপক হারে ছড়াচ্ছে। এসব এলাকাকে বলা হচ্ছে 'হাই রিস্ক জোন'। এসব এলাকায় মূলত যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসা অভিবাসীদের বসবাস বেশি।

লস এঞ্জেলেস সিটি কাউন্সিলম্যান গিল সেডিল্লো বুধবার (২০ জানুয়ারি) জানান, লস এঞ্জেলেস কাউন্টির ওয়েস্টলেক, পিকো ইউনিয়ন, হাইল্যান্ড পার্ক, কোরিয়াটাউন এবং লিংকন হাইটস- এই পাঁচটি এলাকাকে 'হাই রিস্ক জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে৷

তিনি বলেন, 'এই পাঁচ এলাকায় করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়াচ্ছে। এগুলো হাই রিস্ক জোন ও এই দাবীর পিছনে আমাদের কাছে শ'খানেক প্রমাণ আছে'।

গিল সেডিল্লো অফিস সূত্র জানিয়েছে, এই পাঁচটি এলাকায় সম্মিলিতভাবে সোমবার ৪৩ হাজার ৬৩৫ জন আক্রান্ত হয়েছে, মারা গেছে ৮১৭ জন।

ওয়েস্টলেকে আক্রান্তের সংখ্যা ছিলো ৬ হাজার ৫৯৮ জন, পিকো ইউনিয়নে ৬ হাজার ৯০ জন, হাইল্যান্ড পার্কে ৪ হাজার ৯৬০ জন, কোরিয়াটাউনে ৫ হাজার ৫৩৫ জন ও লিংকন হাইটসে ৪ হাজার ৪১৮ জন।

সেডিল্লো বিবৃতিতে বলেন, 'এখনো করোনাভাইরাস মারাত্মক প্রাণঘাতী, এটি জনগণকে বুঝতে হবে। বিশেষ করে এই পাঁচ ঘনবসতিপূর্ণ, দারিদ্র্যযুক্ত ও নাগরিকত্ব সমস্যাযুক্ত এলাকায় সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি'।

এসব অভিবাসী বাসিন্দাদের জন্য ওইসব এলাকায় ইংরেজি, চাইনিজ, কোরিয়ান ও স্প্যানিশ ভাষায় স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্কতামূলক সংকেত ও পোস্টার লাগিয়েছে কর্তৃপক্ষ। এসব পোস্টারে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া ও সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে নির্দেশনা রয়েছে।

এইসব এলাকার বয়স্ক বাসিন্দাদের টিকা নিতে আহবান জানিয়েছে কর্তৃপক্ষ। টিকা নিতে আগে থেকে অগ্রীম রেজিস্ট্রেশন করতে হবে।

টিকা গ্রহণের রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন- vaccinatelacounty.com

করোনা টেস্টের রেজিষ্ট্রেশন করাতে ভিজিট করুন-
coronavirus.lacity.org/testing

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত