আপডেট :

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

লস এঞ্জেলেস ও অন্য কাউন্টিতে টিকার অ্যাপয়েন্টমেন্ট পেতে করনীয় জেনে নিন!

লস এঞ্জেলেস ও অন্য কাউন্টিতে টিকার অ্যাপয়েন্টমেন্ট পেতে করনীয় জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রজুড়ে পুরোদমে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত রাজ্য ক্যালিফোর্নিয়াতেও টিকাদান কর্মসূচি কার্যক্রম চলছে।

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কাউন্টিতে ইতোমধ্যে স্বাস্থ্যসেবী ও ৬৫ বছরের বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া শুরু হয়েছে। তবে টিকাদান কর্মসূচি আশানুরূপ গতিতে এগোচ্ছে না ক্যালিফোর্নিয়ায়।

টিকার ডোজের সাপ্লাই কম থাকায় বিভিন্ন কাউন্টিতে টিকাদান কার্যক্রম ব্যহত হচ্ছে। ক্যালিফোর্নিয়ার পাবলিক হেলথ কর্মকর্তারা জানিয়েছেন, টিকার ডোজের সাপ্লাই বাড়লে টিকাদান কর্মসূচি পুরোদমে শুরু হবে।

লস এঞ্জেলেস কাউন্টি, লং বিচ, পাসাডিনা , অরেঞ্জ কাউন্টি, রিভারসাইড কাউন্টি, সান বার্নাডিনো কাউন্টি ও ভেনচুরা কাউন্টির বাসিন্দাদের টিকা গ্রহণের রিজার্ভেশন পেতে করণীয় কী জেনে নিন-

লস এঞ্জেলেস কাউন্টিঃ লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের বিনামূল্যে করোনার টিকা সরবরাহ করা হবে। প্রথমধাপে স্বাস্থ্যসেবী ও ৬৫ বা এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া হচ্ছে। তবে টিকার ডোজের সংকট থাকায় কিছুটা ধীর গতিতে চলছে টিকাদান কার্যক্রম।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টপমেন্ট সূত্র জানিয়েছে, টিকা পেতে প্রথমে বাসিন্দাদের ব্যক্তিগত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে।

এরপর going to the county’s website here এই ঠিকানা থেকে টিকা গ্রহপণের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে । অথবা 833-540-0473 নাম্বারে কল করে অগ্রীম রিজার্ভেশন দেওয়া যাবে।

রেজিষ্ট্রেশন করার সময় আপনি স্বাস্থ্যসেবী বা ৬৫ বছরের বেশি বয়েসী নাগরিক কী না, সেই তথ্য দিতে হবে। পরে কাঙ্খিত টিকাদান কেন্দ্র সিলেক্ট করে টিকা গ্রহণের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

লং বিচঃ লং বিচে টিকাদান কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়েছে। স্বাস্থ্যসেবী, বয়স্ক নাগরিক ও ফুড সেক্টরের কর্মীদের টিকা দেওয়া হচ্ছে।

লং বিচে টিকা গ্রহণের রিজার্ভেশন পেতে long beach এই লিংকে প্রবেশ করতে হবে।

অরেঞ্জ কাউন্টিঃ অরেঞ্জ কাউন্টিতে বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যসেবী ও ৬৫ বছরের বেশি নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। টিকা গ্রহণের অগ্রীম রিজার্ভেশন করতে  orange county এই ওয়েবসাইটে যেতে হবে। অরেঞ্জ কাউন্টির ডিজনিল্যান্ড ও সোকা ইউনিভার্সিটি ক্যাম্পাসকে টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

রিভারসাইড কাউন্টিঃ রিভারসাইড কাউন্টিতে এখন স্বাস্থ্যকর্মী ও বয়স্ক নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। বাসিন্দারা কবে নাগাদ টিকা পাবে সেই তথ্য জানতে ক্যালিফোর্নিয়ার লোকাল সার্ভিসেস ইনফরমেশন লাইনের নাম্বার (833) 422-4255 এ কল করতে হবে অথবা rivco.vaccines@ruhealth.org এই ঠিকানায় মেইল করতে হবে।

আর টিকার অগ্রীম রিজার্ভেশ্ন আপাতত বন্ধ রেখেছে রিভারসাইড কাউন্টি। county’s website here এ যেয়ে রিজার্ভেশন সম্পর্কে তথ্য জানা যাবে।

সান বার্নাডিনো কাউন্টিঃ টিকা পেতে স্বাস্থ্যকর্মীরা ও ৬৫ বছর ও এর বেশি বয়েসী বাসিন্দারা Registration and appointments লিংকে প্রবেশ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। তবে কবে নাগাদ জনসাধারণের কাছে টিকা পৌঁছাবে ও টিকা পেতে করণীয় কী সেই বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি সান বার্নাডিনো কতৃপক্ষ।

ভেনচুরা কাউন্টিঃভেনচুরা কাউন্টিতে স্বাস্থ্যসেবী ও ৬৫ বছরের বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা গ্রহণের অগ্রীম রেজিস্ট্রেশন করতে here এখানে ক্লিক করুন। এছাড়া মেইলের মাধ্যমে আপডেট পেতে email updates here এখানে রেজিস্ট্রেশন করতে হবে।

পাশাপাশি ক্যালিফোর্নিয়া, সিটি অব লস এঞ্জেলেস ও সাউদার্ন ক্যালিফোর্নিয়ার টিকাদান কর্মসূচি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের সাইটগুলো ভিজিট করুন-

Los Angeles
Los Angeles County
Orange County
San Bernardino County
Riverside County
Ventura County
California

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত