আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস কাউন্টিতে ২৪ দিনে মৃত পাঁচ হাজার!

লস এঞ্জেলেস কাউন্টিতে ২৪ দিনে মৃত পাঁচ হাজার!

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম ২৪ দিনে মারা গেছে ৫ হাজার বাসিন্দা।

শনিবার (২৩ জানুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা গেছে ২৬৯ জন বাসিন্দা। আক্রান্ত হয়েছে আরো ১০ হাজার ৫৩৭ জন বাসিন্দা।

করোনার শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ১৬২ জনে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮৮৭ জন।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সূত্র মতে, মার্চ মাসে করোনার শুরু থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত মারা গিয়েছিলো ১০ হাজার বাসিন্দা। এদিকে চলতি মাসেই করোনায় মারা গেছে আরো ৫ হাজার বাসিন্দা। ২৪ দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১০৬ জন বাসিন্দা।

শনিবার মৃতদের মধ্যে ৬২ শতাংশ বাসিন্দার বয়স ছিলো ৬৫ বছর ও তার বেশি। ফলে দ্রুত বয়স্ক নাগরিকদের টিকাদান কর্মসূচির বাসিন্দাদের টিকা দেওয়া জরুরি হয়ে উঠেছে।

লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা আগের থেকে কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮১ জনে। এর মধ্যে ২৪ শতাংশ রোগীকেই জরুরি বিভাগে ভর্তি রাখতে হয়েছে৷

তবে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে জরুরি বিভাগে এখনো কোনো আসন খালি নেই।

করোনায় আক্রান্তের পাশাপাশি শনিবার আটজন শিশুর মধ্যে ইনফ্লেমেটরি ডিজিজে আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ শতাংশ রোগীকেই আইসিইউ তে ভর্তি করানো হয়েছে।

দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন জানায়, এমআইএস-সি নামের অসুখ করোনার সাথে সম্পৃক্ত। এতে শরীরের বিভিন্ন অঙ্গ ও ভাইটাল অর্গান ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া শিশুদের মারাত্মক বমি, ডায়রিয়া, পেট ব্যথা, ঘাড় ব্যথাসহ আরো অনেক সমস্যা দেখা দেয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত