আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ক্যালিফোর্নিয়ায় 'সমকামী বিরোধী' বক্তব্যের জেরে গীর্জায় বোমা হামলা

ক্যালিফোর্নিয়ায় 'সমকামী বিরোধী' বক্তব্যের জেরে গীর্জায় বোমা হামলা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার এল মন্টের একটি চার্চে শনিবার (২৩ জানুয়ারি) সকালে বোমা হামলা হয়েছে। মূলত গীর্জাটির সমকামী বিরোধী অবস্থানের কারণেই এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এল মন্টে অবস্থিত ফার্স্ট ওয়ার্ক চার্চে বোমা হামলার ঘটনায় ইউএস ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত শুরু করেছে।

এফবিআই সূত্র জানিয়েছে, ওই চার্চে বোমা হামলার ঘটনা ঘটেছে। ভবনটির ভিতর একটি বোমা ছুঁড়েছে হামলাকারীরা।

এল মন্টের পুলিশ চিফ ডেভিড রেনোসো বোমা হামলার ঘটনা স্বীকার করে জানান, ভবনের ভিতর কেউ ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ছুঁড়ে বোমা হামলা চালিয়েছে৷

এফবিআই এর মুখপাত্র লরা এমিলিয়ার বলেন, ঘটনাটি হেইট ক্রাইম কী না, সেটি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার্চটির সমকামী বিরোধী অবস্থানের কারণে বোমা হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার হিলডা সোলিস বলেন, এই চার্চটির যাজক মূলত সমকামী বিরোধী বক্তব্য ও নারীবিদ্বেষী ধর্মবক্তৃতা প্রচার করে থাকে। এই কারণে চার্চটিতে হামলা হয়ে থাকতে পারে। মামলাটি হিউম্যান রাইটস কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এল মন্টে পুলিশ লেফটেনেন্ট ক্রিস্টোফার সিনো বলেন, পুলিশ এল মন্টের ২৬০০ এভিনিউ এর চার্চে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীদের সহ সেখানে উপস্থিত হয়। প্রাথমিকভাবে পেট্রোল পুলিশ বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করে। পরে সেখানে উপস্থিত হয়ে জানালা ভাঙ্গা ও ধোয়া দেখতে পায়। বোমা হামলার পর সাধারণত এমন ধোঁয়া নির্গত হতে দেখা যায়।

এই বিস্ফোরণের পরই পুলিশ দ্রুত আশেপাশের বাড়ি ও এপার্টমেন্টের বাসিন্দাদের সরিয়ে নেয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, হামলার পর চার্চের যাজক ব্রুস মেজিয়া বলেন, এই ঘটনায় আমার বক্তব্য পরিবর্তন হবে না। আমি যা বলেছি সেটি আমি বিশ্বাস করি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এই চার্চ থেকে সমকামী বিরোধী বক্তব্য প্রচার করছিলেন ব্রুস মেজিয়া। এর প্রতিবাদে 'কিপ এল মন্টে ফ্রেন্ডলি' নামের সংগঠন চার্চের সামনে রবিবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। এর আগেই এই হামলার ঘটনা ঘটেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত