আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় উঠে গেলো 'স্টে এট হোম' অর্ডার

ক্যালিফোর্নিয়ায় উঠে গেলো 'স্টে এট হোম' অর্ডার

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে উঠিয়ে নেওয়া হলো গত ডিসেম্বরে জারিকৃত 'স্টে এট হোম' অর্ডার। কিন্তু নন এসেন্সিয়াল ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এখন খোলা যাবে না। সেই সাথে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না।

সোমবার (২৫ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম সংবাদ বিজ্ঞপ্তি করে এই ঘোষণা দিয়েছেন।

এর আগে সংক্রমণ নিয়ন্ত্রণে পাঁচটি রিজিওনে স্টে হোম অর্ডার জারি করেছিলো কর্তৃপক্ষ। পরে নরদার্ন ক্যালিফোর্নিয়া ও স্যাক্রামেন্টো রিজিওন থেকে এই স্টে হোম অর্ডার তুলে নেওয়া হয়।

এবার সান জোয়াকুইন ভ্যালি, বে এরিয়া ও সাউদার্ন ক্যালিফোর্নিয়া রিজিওন থেকেও এই স্টে এট হোম অর্ডার তুলে নেওয়া হলো। তবে এই রিজিওন এর হাসপাতালগুলোতে জরুরি বিভাগের আসন সংখ্যা ১৫ শতাংশের কম রয়েছে এখনো।

তবে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দিতে ও রেস্টুরেন্টে বসে খাওয়ার আইন জারি বিষয়ে কাউন্টি কর্তৃপক্ষের হাতে ক্ষমতা থাকবে। কাউন্টি কর্তৃপক্ষ নিজেদের মতো স্বাস্থ্যবিধি জারি করতে পারবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনটি রিজিওনে এখনো জরুরি বিভাগের আসন ১৫ শতাংশের কম রয়েছে। তবে আগামী চার সপ্তাহের মধ্যে জরুরি বিভাগের আসন ১৫ শতাংশের বেশি খালি হবে বলে ধারণা করা হচ্ছে। তাই স্টে এট হোম অর্ডার তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন, এক শতকের মধ্যে হওয়া সবচেয়ে বড় স্বাস্থ্যসংকটের এবার উন্নতি হতে পারে।

শনিবার (২৩ জানুয়ারি) রাজ্যজুড়ে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ১১১ জন বাসিন্দা। এটি আগের দিনের আক্রান্তের সংখ্যা থেকে ৬২০ জন কম।

দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে থাকার পাশাপাশি গত সাতদিনের আক্রান্তের গড় কমেছে। গত সপ্তাহে দৈনিক করোনা আক্রান্তের গড় ছিলো ২৯ হাজার ১১২ জন। এবার সেই গড় নেমে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪০৫ জনে। ডিসেম্বরের ১১ তারিখের পরে এটিই সর্বনিম্ন দৈনিক গড় আক্রান্তের সংখ্যা।

ক্যালিফোর্নিয়ায় মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ৩০ লাখের বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছে। শুরুতে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও নভেম্বরের পর থেকে আবার সংক্রমণ বেড়েছে ভয়াবহভাবে।

আক্রান্তের সংখ্যার সাথে সাথে কমেছে শনাক্তের সংখ্যাও৷ শনাক্তের হার আগের তুলনায় ১৫ শতাংশ কমেছে। শনাক্ত কমে যাওয়ায় হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমে গেছে। ইতোমধ্যে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ১৯ হাজারে নেমে এসেছে। গত দুই সপ্তাহের আগের থেকে এটি ১০ শতাংশ কম।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত