আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু

লস এঞ্জেলেসে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির পেনারোমা সিটিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজন মারা গেছেন। ওই পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃত দুইজন সম্পর্কে বাবা ও মেয়ে।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় মৃত পিতার নাম ফার্ডিনান্ড তাজেদা (৫৩) ও মেয়ের নাম জেনিস রায়েন তাজেদা (২০)।

লস এঞ্জেলেস পুলিশের মুখপাত্র জানান, রাত ৩টা ৩০ মিনিটে বৈদ্যুতিক লাইনে গোলাযোগের খবর পেয়ে পুলিশ টুপার স্ট্রিটের ১৪ হাজার ৭০০ ব্লকে পৌঁছে। সেখানে যেয়ে দুইজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বিদ্যুতস্পৃষ্ট হয়ে এদের মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, একটি ছোট বিস্ফোরণের শব্দ শুনে ফার্ডিনান্ড তাজেদা বাড়ির বাইরে বের হয়। বৃষ্টি হওয়ায় বাড়ির পিছনে পানি জমেছিলো ও বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে পানিতে পড়ে ছিলো। বৈদ্যুতিক লাইন পরীক্ষা করতে পানিতে নেমেই বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।

এরপর বাবাকে খোঁজ করতে বাড়ির বাইরে যায় মেয়ে জেনিস রায়েন তাজেদা। বাবাকে পানিতে পরে থাকতে দেখে মেয়েটিও পানিতে নামলে সেও বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

আপাতত ওই বিদ্যুতের লাইন থেকে সবাইকে দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সেই সাথে ঝড় বৃষ্টির পর অন্যান্য বাসিন্দাদেরকে বিদ্যুতের খুঁটি ও তার থেকে দূরে অবস্থান করতে বলা হয়েছে।

বাবা-মেয়ের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখছে লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অব পাওয়ার এন্ড ওয়াটার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত