আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিউসামের উপর হামলার পরিকল্পনা, আটক ১

নিউসামের উপর হামলার পরিকল্পনা, আটক ১

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসামের উপর বোমা হামলার পরিকল্পনা করায় একজনকে আটক করা হয়েছে। জানা গেছে, বিস্ফোরক আইনে আটক ওই ব্যক্তি উগ্র ট্রামপন্থি সমর্থক।

এছাড়া আটক ব্যক্তি সান ফ্র‍্যান্সিসকো বে এরিয়ার ফেসবুক ও টুইটার হেডকোয়ার্টারে হামলার ছকও কষছিলেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেছে ও বিষয়টি তদন্ত করে দেখছে।

এফবিআই সূত্র জানিয়েছে, ইয়ান বেনজামিন রজার্স (৪৩) নামের ওই ব্যক্তি ১৫ জানুয়ারি নাপা কাউন্টি থেকে ৫টি ঘরে বানানো পাইপ বোমাসহ আটক হয়। ওই ব্যক্তির বাড়ি ও অটো রিপেয়ার এর দোকানে তল্লাশী চালিয়ে তাকে আটক করে। সেই সাথে বোমা তৈরির সরঞ্জাম, ৪৯টি আগ্নেয়াস্ত্র ও কয়েক হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকের পর বেনজামিনকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু করে এফবিআই। সে সময় তদন্তকারী দলের কাছে বেনজামিনের পাঠানো কিছু টেক্সট ম্যাসেজ হাতে আসে।

টেক্সট ম্যাসেজে বেনজামিন ডেমোক্রেটদের উপর হামলার স্পষ্ট ইঙ্গিত দেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় ক্ষমতায় বহাল করার আশা ব্যক্ত করেন।

বেনজামিন টেক্সটে লিখেন, 'দেখা যাক কী হয়, এর পরেই আমরা সেই মতো পদক্ষেপ নিবো'। আরেকটি টেক্সটে লিখেন, 'আমার প্রথম লক্ষ্য স্যাক অফিস'। এরপর লিখেন, 'এরপর বার্ড ও ফেইস অফিস'।

এফবিআই তদন্তকারী দল জানান, স্যাক অফিস বলতে বেনজামিন স্যাক্রামেন্টোতে অবস্থিত গেভিন নিউসামের অফিস বুঝিয়েছেন। এছাড়া বার্ড বলতে টুইটার ও ফেস বলতে ফেসবুকের দপ্তরে হামলার কথা বলেছেন।

নির্বাচনের পর সিনেটে বাইডেনের জয় চূড়ান্ত করার দিনে ট্রাম্পপন্থি সমর্থকদের ক্যাপিটল হিলে হামলার দুই সপ্তাহ পর বেনজামিনকে আটক করা হয়েছে।

গভর্নর নিউসামের মূখপাত্র জানিয়েছে, গভর্নর এই হামলার বিষয়ে অবহিত হয়েছেন ও তদন্তে সহায়তা করছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত