আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

গাড়ি দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু, চালক পলাতক

গাড়ি দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু, চালক পলাতক

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের পামডেলে গাড়ি দুর্ঘটনায় দুইজন কিশোরের মৃত্যু হয়েছে। দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।

মৃত একজনের বয়স ১৭ ও অপরজনের বয়স ১৮ বছর। দুর্ঘটনার জন্য দায়ী চালক পলাতক রয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) রাত ১০টায় দুর্ঘটনাটি ঘটে।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানায়, রাতের বেলা টেনথ স্ট্রিট ওয়েস্ট এভিনিউর এর O-8  এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি কালো ২০১৫ ক্রিজলার গাড়ির সাথে হোন্ডা ২০১৮ একটি গাড়ির সংঘর্ষ হয়। মূলত ক্রিজলার গাড়ির চালক গ্রে হোন্ডা গাড়িকে চাপা দেয়।

এতে গাড়িতে থাকা দুইজনের মৃত্যু হয়। আর অন্য গাড়িতে থাকা চালক গাড়ি ছেড়ে তৎক্ষনাৎ পালিয়ে যায়।

মৃত দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। একই সাথে দুর্ঘটনার জন্য দায়ী চালককে আটকের চেষ্টা চলছে।

দুর্ঘটনা বিষয়ে কারো কোনো তথ্য জানলে ডিটেক্টিভ ডে অব দ্য শেরিফ এর (661) 272-2423 নম্বরে কল দিতে আহবান জানানো হয়েছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত