আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় দুইটি বৃহৎ টিকাদান কেন্দ্র স্থাপন

ক্যালিফোর্নিয়ায় দুইটি বৃহৎ টিকাদান কেন্দ্র স্থাপন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস ও অকল্যান্ডে আরো দুইটি বৃহৎ টিকাদান ও বিতরণ কেন্দ্র স্থাপন করছে কর্তৃপক্ষ।

বাইডেনের ১০০ দিনে ১০০টি বৃহৎ টিকাদান কেন্দ্র তৈরির আওতায় নতুন দুই টিকাদান কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম সংবাদ বিবৃতিতে এই ঘোষণা দেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা টাস্ক ফোর্সের সমন্বয়কারী জেফ যেইন্টস বলেন, 'এই দুইটি অঞ্চলের বাসিন্দা করোনায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।

তিনি জানান, দুইটি কেন্দ্রই স্টেট এবং ফেডারেল ওয়ার্কারদের সমন্বয়ে চলবে। এছাড়া ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ও ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড হিউম্যান সার্ভিস টিকাদান কেন্দ্রগুলোকে সহায়তা দেবে৷

গভর্নর গেভিন নিউসাম বলেন, 'ক্যালিফোর্নিয়ায় নতুন দুইটি কেন্দ্র হওয়ায় টিকাদান কর্মসূচি আরো মসৃণ হবে'।

এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ৩০ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। প্রতি লাখে ৮ হাজার ৯৬৮ জনকে টিকার আওতায় আনা গেছে।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের প্রধান রোচেল্লে ওয়ালেন্সকি বলেন, 'রাজ্যটিতে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কমছে। খুব শীঘ্রই মৃতের সংখ্যাও কমে যাওয়া শুরু হতে পারে'।

নতুন বছর ২০২১ সালের এক জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত করোনাভাইরাসে এক লাখের বেশি বাসিন্দার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জনস হপকিন্স ইউনিভার্সিটি।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে করোনায় মারা গেছেন ১ লাখ ১৩৭ জন বাসিন্দা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৬৮৯ জন।

করোনায় আক্রান্ত দেসগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত যুক্তরাষ্ট্রেই হয়েছে৷ এরপর দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল, দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ। এরপর ইন্ডিয়া, যুক্তরাজ্য ও মেক্সিকোতে মৃতের সংখ্যা হলো ১ লাখ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত