আপডেট :

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

ধনীরা ছাড়ছেন লস এঞ্জেলেস: কিন্তু কেনো?

ধনীরা ছাড়ছেন লস এঞ্জেলেস: কিন্তু কেনো?

ছবি: এলএবাংলাটাইমস

গত কয়েক দশক ধরেই ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা হু-হু করে বেড়েছে। শিল্প ক্ষেত্রের উন্নয়ন, কৃষিক্ষেত্রে যন্ত্রের ছোঁয়া আর বিনোদনের জন্য আকর্ষণীয় এক স্থান হয়ে উঠেছিলো গোল্ডেন স্টেট খ্যাত রাজ্যটি।

তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ক্যালিফোর্নিয়া থেকে অন্যত্র সরে যাচ্ছেন বাসিন্দারা। অনেক ধনীরা ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার পাট চুকিয়ে অন্যত্র সরে গেছেন। যারা থাকছেন, তাদের অনেকে খুব একটা না পারতেই থাকছেন।

ইকোনমিক রিপোর্টারের কার্ল ম্যাটারকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, 'ক্যালিফোর্নিয়ার স্বপ্ন বদলে যাচ্ছে। আগের মতো লস এঞ্জেলেসের দিকে যখন-তখন রওনা দেয়ার মতো বাস্তবতা পরিবর্তন হয়ে গেছে'।

লস এঞ্জেলেস থেকেও সরে গেছেন এমন অনেক ধনকুবের। সর্বশেষ ইলন মাস্ক লস এঞ্জেলেস ছেড়ে গেছেন। তালিকায় আছেন ক্যাট ওয়ালশ, কেইথ আরবান ও নিকোল কিডম্যান, প্রিন্স হ্যারি, মেগান মার্কেল ও গিগি হাদিদের মতো অনেক নামী-দামী সেলিব্রেটিরাই লস এঞ্জেলেস ছেড়ে গেছেন সম্প্রতি।

কিন্তু কেনো লস এঞ্জেলেস ছেড়ে যেতে তৎপর হচ্ছে ধনীরা?

বিশেষজ্ঞরা বলছেন, লস এঞ্জেলেসের অর্থনীতি আগের মতো বাড়ছে না। টেক্সাস কিংবা অন্যান্য বড় সিটির মতো তাল মিলাতে পারছে না লস এঞ্জেলেস।

এর সাথে যুক্ত হয়েছে গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি, চাকরিহীনতা বেড়ে যাওয়া কিংবা প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়া।

লস এঞ্জেলেসের গৃহহীন মানুষের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অনেক ধনী এলাকা গৃহহীনদের তাঁবুতে ছেঁয়ে গেছে। সেই সাথে বেড়ে গেছে এসব কেন্দ্রিক অপরাধের সংখ্যা।

সেই সাথে কর্মহীনতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ শতাংশ। ফলে অর্থনীতির অগ্রগতি থমকে গেছে অনেক বেশি। অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে লস এঞ্জেলেস।

প্রাকৃতিক দূর্যোগের মতো ঘটনাও বেড়েছে অনেক বেশি। ভূমিকম্প ও দাবানলের মতো দূর্যোগের আঁচ ভালোই টের পাচ্ছে লস এঞ্জেলেস।

এছাড়া ট্যাক্স বৃদ্ধির মতো বিষয়গুলোও প্রভাবক হিসেবে কাজ করছে। ফলে ক্রমেই একটি খরুচে শহর হিসেবে পরিণত হচ্ছে লস এঞ্জেলেস। তবে এখনো অনেকেই লস এঞ্জেলেসের স্বপ্ন লালন করে বেড়াচ্ছে, এমন মানুষের সংখ্যাও কম নয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত