আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

বাফলার ইফতার মাহফিল আয়োজন

বাফলার ইফতার মাহফিল আয়োজন

আমন্ত্রণ পাননি সাংবাদিকগন

গত ২৮ জুন ২০১৫ রবিবারে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নতুন ক্যাবিনেটের তত্ত্বাবধানে ইফতার পার্টির আয়োজন করা হয়। বাফলার নিজস্ব কার্যালয়ে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ ইফতার পার্টিতে বিভিন্ন সংগঠনের নেতা ও সদস্য বৃন্দ অংশগ্রহন করেন। এ ছাড়া অসংখ্য মানুষ বাফলার এই ইফতার মাহফিলে অংশ নেন। ইফতার মাহফিলটি মানুষের এক মিলন মেলায় পরিনত হয়। বাফলার বিদায়ী প্রেসিডেন্ট শিপার চৌধুরী নতুন কেবিনেট মেম্বর দের এমন সুন্দর ইফতার মাহফিল উপহার দেয়ার জন্য প্রশংসা করেন।


এসময় বাফলার নব নির্বাচিত কেবিনেটের প্রেসিডেন্ট মেজর(অব) এনামুল হামিদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন  দায়িত্ব প্রাপ্তদের জন্য দোয়া প্রার্থনা করেন।
উক্ত ইফতার মাহফিলে বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির সকল সদস্যের রোগমুক্তি ও সুখী সমৃদ্ধ জীবন কামনা করে দোয়া করা হয়।


বাফলার যে সব পদবীকে আমন্ত্রণ জানানো হয়ঃ
এক্সিকিউটিভ মেম্বার, এসোসিয়েট মেম্বার, বোর্ড অব ট্রাস্টি মেম্বার, বাফলা এডভাইজরি কাউন্সিল মেম্বারগনকে।
সর্বোপরি এটি ছিল একটি জমজমাট  ও সফল ইফতার মাহফিল। অন্যদিকে,  কমিউনিটির বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ এ ইফতার মাহফিলে অংশ নিলেও লস এঞ্জেলেসের স্থানীয় সাংবাদিকরা আমন্ত্রণ পাননি ।  তাই তারা অংশ নিতে পারেন নি। বিভিন্ন মিডিয়া কর্মীদের থেকে এ অভিযোগ পাওয়া গেছে। এসব নিবেদিত প্রাণ সাংবাদিক সব সময় বাফলার যে কোন ইভেন্ট ফলাও করে প্রচার করে থাকে। তা সত্ত্বেও তারা উপেক্ষিত।  তাঁদের অভিযোগ, বাফলার প্রচারে মিডিয়ার সহযোগিতা থাকার পরও কেন তাঁদের অবহেলা করা হয়েছে ? এটি তাঁদের বোধগম্য নয় !

শেয়ার করুন

পাঠকের মতামত